আপনিও কি রোজ অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার খান, অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

বর্তমানে অ্যালুমিনিয়াম ফয়েলের কিন্তু ব্যবহার বেশ বেড়েছে। কারণ এই সময় স্কুলের বাচ্চাকে টিফিন দেওয়া থেকে অফিসে যাওয়ার সময় রুটি বা পরোটা অনেকে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে নিয়ে যান।

মনে করা হয়, অ্যালুমিনিয়াম ফয়েলের রুটি বা কোনও খাবার যদি মুড়িয়ে রাখা হয়, তাহলে কিন্তু সেই খাবার শক্ত হয় না। নরম থাকে। তবে অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার রাখা কি সত্যিই নিরাপদ? শরীরের জন্য কি ভালো, জানুন।

aluminium foil

  • এতে কি গরম খাবার রাখা ভালো?

অ্যালুমিনিয়াম ফয়েলে গরম খাবার রাখতে খুব সাহায্য করে ঠিকই। তবে খুব সহজেই আপনি কিন্তু এটি আপনার কাছের দোকানে পেয়ে যাবেন। অ্যালুমিনিয়াম ফয়েলে গরম খাবার রাখা একদমই কিন্তু ভালো নয়। এটি শরীরের জন্য অত্যন্ত খারাপ।

  • পেটের সমস্যা হতে পারে

যখন আপনি গরম খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করে রাখবেন, সে সময় খাবারটা গরম থাকা সঙ্গে সঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েলে গরম হতে থাকে। যে কারণে খাবার অ্যালুমিনিয়ামের কিছু অংশ পাওয়া যায়। যা পেটে গিয়ে নানান সমস্যার সৃষ্টি হতে পারে। এতে আপনার হাড়ও দুর্বল হয়ে যেতে পারে।

  • এই রোগগুলির ঝুঁকি বাড়বে

অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার রাখার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে। খুব গরম খাবার কখনোই অ্যালুমিনিয়াম ফয়েলে রাখবেন না। এতে নানান রোগের সম্মুখীন হতে হবে আপনাকে। এতে ক্যানসার, অ্যালঝাইমার মতন রোগে ঝুঁকিও কিন্তু বাড়তে থাকে।

  • টক জাতীয় জিনিস রাখবেন না

বিশেষজ্ঞদের মতে, অ্যালুমিনিয়াম ফয়েলে অ্যাসিটিক খাবার একদমই রাখবেন না। যেমন- টক জিনিস রাখবেন না, লেবু রাখবেন না। এতে কিন্তু খাবারের স্বাদ বদলে যায়। এই খাবার খাওয়ার পরে আপনার পেটের বড় সমস্যা হতে পারে। বমি হতে পারে। খাবার ভালোভাবে হজম নাও হতে পারে।

অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার রাখা উচিত নয়। কারণ এতে কিন্তু আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা আসতে আসতে কমতে থাকবে। বড় রোগের ঝুঁকি বাড়তে থাকবে।

  • এটির ব্যবহার কমান

আপনি অ্যালুমিনিয়াম ফয়েলে গরম খাবার রাখা ছাড়াও কিন্তু সংসারের অন্য কাজে এটি ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু কোনও অসুবিধা হবে না আপনার। আপনি যদি নিজের ও আপনার পরিবারের যত্ন নিতে চান ও সুস্থ থাকতে চান, তাহলে অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+