সেপসিস রোগ কী, জানুন লক্ষণ, প্রাণঘাতী রোগের ঝুঁকি এড়াবেন কোন উপায়ে, জানা আছে আপনার?

প্রতিবছর ১৩ সেপ্টেম্বর 'বিশ্ব সেপসিস’ দিবস পালন করা হয়। প্রতিবছর কয়েক লক্ষ্য মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যান। সেপসিস একটি প্রাণঘাতী রোগ। যা নিয়ে বেশ কয়েক বছর ধরে উদ্বেগ বাড়চ্ছে চিকিৎসকদের।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, প্রতি বছর ১.৭ মিলিয়নের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। তবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই রোগে আক্রান্ত হন ২ লক্ষ ৭০ হাজার ব্যক্তি।

sepsis

সেপসিস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কারণেই এই বিশেষ দিনটি পালন করা হয়। তবে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, এই সেপসিস রোগ আসলে কী, এই রোগের লক্ষণই কী।

  • সেপসিস রোগ কী

সেপসিস একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। ব্যাকটেরিয়ার কারণেই এই রোগে আক্রান্ত হন ব্যক্তি। শরীরের যেকোনও জায়গায় এই রোগ হতে পারে। রোগ জীবাণু রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের ভেতর প্রবেশ করে। তারপর তারা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে।

যে সকল ব্যক্তির রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি, তারা এই রোগে আক্রান্ত হলেও দ্রুত সুস্থ হয়ে যান, তবে যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম, তারা কিন্তু এই রোগে আক্রান্ত হলেও কঠিন রোগের ধকল সামলাতে পারেন না।

বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে, এই রোগ দেহের অন্ত্রে, কিডনিতে, ঘিলুর ভাঁজে, যকৃতে, গলব্লাডারে, ফুসফুস ও ত্বকে হওয়ার সম্ভাবনা বেশি। তবে শিশুদের ক্ষেত্রেও এই রোগের ঝুঁকি কিন্তু রয়েছে। তাদের এই রোগ হাড়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা করানো হয়, তাহলে বেশি দ্রুত সুস্থ হতে পারেন। না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

  • লক্ষণ

এই প্রাণঘাতী রোগের লক্ষণ সম্পর্কে, জানুন- জ্বর হওয়া, হার্টের সমস্যা হয়, আবার অনেকের শ্বাসকষ্টেরও সমস্যা হয়। আবার অনেক সময় ব্যক্তি এই রোগে আক্রান্ত হলে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়।

তবে এখানেই শেষ নয়, অনেকের ক্ষেত্রে দেখা গেছে, তাদের প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, আবার বিভ্রান্তির সৃষ্টি হয়। আবার অনেকের শ্বাস নিতে কষ্ট হয়। খুব ঘাম হয়। আঙ্গুল, ঠোঁট, ফ্যাকাশে হয়ে যায়। প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরে। প্লেটরেট হুহু করে কমতে থাকে। শরীর ছেড়ে দেয়। কাজের ক্ষমতা আসতে আসতে কমতে থাকে। কীভাবে এড়াবেন এই রোগের ঝুঁকি

  • করোনা, নিউমোনিয়া ও অন্যান্য সাধারণ রোগের টিকা নিন।
  • সব সময় মাস্ক পড়ার চেষ্টা করুন। অন্যান্য রোগীর সামনে যাওয়া এড়িয়ে চলুন।
  • খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নিন। পুষ্টি সম্মত খাবার খান।
  • সেপসিসে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, তবে দ্রুতই আপনি সুস্থ হবেন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+