Weight Loss In Monsoon: বর্ষাকালে ওজন নিয়ন্ত্রণে রাখতে ভরসা রাখুন এই স্ন্যাকসে

বর্ষাকালে আমরা বৃষ্টি হওয়ার কারণে প্রায় সময়ই হাঁটতে যেতে পারি না। অনেক সময় জিমে যাওয়া যেন মিস হয়ে যায়। আর এসময় গরম গরম খিচুড়ির সঙ্গে ভাজাভুজি হলে তাহলে তো আর কোন কথাই নেই। বর্ষাকাল ও শীতকালে ওজন বাড়ার ভয় সবথেকে বেশি থাকে। কারণ এসময় ঘুম থেকেও কিন্তু সহজে উঠতে ইচ্ছা করে না। ডায়েটের যেন দফারফা হয়ে যায়।

তাই এসময়ে ওজন যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে সন্ধেবেলা এই জাতীয় স্ন্যাকস আপনি খেতে পারেন। তাহলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে, ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। দেখুন কোন কোন স্ন্যাকস সন্ধ্যেবেলা খাবেন।

Weight Loss In Monsoon

ভুট্টার চাট

ভুট্টা খেতে আমরা সকলেই প্রচুর ভালবাসি, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যদি আপনি সন্ধেবেলা ভুট্টা ছাড়িয়ে এটিতে লেবুর রস এবং নানারকম মশলা মাখিয়ে খান তাহলে আপনার পেটে অনেকক্ষণ ভর্তি থাকবে এবং আপনার শরীরেও পুষ্টি যোগাবে, ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে।

খেজুর ও ওটসের কুকিজ

যদি পারেন আপনি বাড়িতে খেজুর ও ওটস দিয়ে কুকিজ বানিয়ে খান। ওটস খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে, তা আমরা সকলেই জানি। তাই সন্ধেবেলা আপনি খেজুর আর ওটস দিয়ে কুকিজ বানিয়ে খেতে পারেন বা খেজুর শুধুও খেতে পারেন। এগুলি অনেকক্ষণ পর্যন্ত আপনার পেট ভরা থাকবে।

মুগ ডালের চিল্লার

মুগ ডালের চিল্লার বানিয়ে আপনি খেতে পারেন। মুগ ডাল দিয়ে চিল্লার খাওয়া খুব ভালো। এটি খুব স্বাস্থ্যকর। এটি খেতেও যেমনি সুস্বাদু তেমনি ভালো। মুগ ডালকে বেটে আপনি চিল্লার বানিয়ে খাওয়ার সময় ওপরে ধনেপাতা আর নুন দিলে তার স্বাদ যেন আরেকটু বেশিই লাগে। তাই আপনি এটি রোজ সন্ধেবেলা খেতে পারেন।

ভেলপুরি

কম ক্যালোরিযুক্ত খাবার যদি আপনি খেতে চান তাহলে ভেলপুরি খেতে পারেন, তাও কিন্তু বাড়িতে বানিয়ে। সপ্তাহে একদিন দিন বা দুদিন ভেলপুরি খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো এবং বেশ মুখোরোচক খাবার।

Weight Loss In Monsoon

আনারাস

যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে সন্ধেবেলা স্ন্যাকন্সে রাখুন আনারস। আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। এগুলি খেলে আপনার শরীর যেমন সুস্থ থাকবে, তেমনি এটি মুখরোচকও বটে। পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকে আনারস খেলে।

পপকর্ণ

এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে। মাখন বা তেল দিয়েও খেতে পারেন। এটি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। মাখন খেলে কিন্তু ওজন বাড়ার সম্ভাবনা থাকে।

ভেজ স্যুপ

ভেজ স্যুপ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। টমেটো, মুসুর ডাল, হলুদ, ধনেপাতা দিয়ে স্যুপ বানিয়ে খেতে পারেন। মৌসুমী সবজি দিয়ে স্যুপ খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে পেট ভর্তি থাকে অনেকক্ষণ। এগুলো রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট ভর্তি থাকে এতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+