গরমকালে কতক্ষণ হাঁটবেন, হাঁটার সেরা সময় কখন, কেন গ্রীষ্মে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী?
নিত্যদিন হাঁটা শরীরের জন্য খুব ভালো। হাঁটলেই মানসিক চাপ কমে। শুধু তাই নয়, ওজনও কিন্তু হু হু করে কমতে থাকে। আর অনেকে রয়েছেন যারা গরমকালে কিন্তু হাঁটতে তেমন পছন্দ করেন না। যেহেতু এসময়ে প্রচন্ড ঘাম হয়, তাই হাঁটতে পছন্দ করেন না অনেকে।
তবে গরমকালেও কিন্তু শরীর সুস্থ রাখতে নিত্যদিন হাঁটা দরকার। গরমকালে যেহেতু তাপমাত্রা বাড়তে থাকে। সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে শরীরে জলের পরিমাণ কিন্তু কমতে থাকে। তাই অনেক সময় রোদে বেরোলে শরীর ক্লান্ত লাগে।

কখন হাঁটবেন আপনি?
তাই এসময় যদি পারেন, ভোরবেলার দিকে হাঁটতে যেতে পারেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে। তবে গ্রীষ্মের কখন ও কতবার হাঁটা উচিত, তা আপনি কি জানেন? জানুন গরমকালে হাঁটার আদর্শ সময় কখন?
কোন সময়ে হাঁটবেন
গরমকালে হাঁটার সবচেয়ে ভালো সময় হল ভোরবেলা অর্থাৎ যখন পরিবেশ ঠান্ডা ও শীতল থাকে। অর্থাৎ যদি আপনি ভোরবেলা হাঁটতে যান, পাঁচটার সময় হাঁটতে যাওয়া খুব ভালো। আর না হলে পাঁচটা থেকে সাতটার মধ্যে হাঁটতে যাবেন। এসময় সূর্যের আলো কিন্তু বেশি থাকে , আপনার খুব বেশি গরম লাগবে না । আপনার শরীরে কিন্তু ভিটামিন ডিয়েরও ঘাটতি পূরণ হবে।
কতক্ষণ হাঁটবেন আপনি?
যদি আপনি নতুন নতুন হাঁটা শুরু করেন, তাহলে ২০ থেকে ৩০ মিনিট হাঁটতে পারেন। নিয়মিত হাঁটতে হাঁটতে আপনার কিন্তু হাঁটার সময় বাড়াতে হবে। তারপর আসতে আসতে আধঘন্টা থেকে এক ঘন্টা আপনি হাঁটতে পারেন। যখন আপনার ক্লান্ত লাগবে, তখন কিন্তু আর হাঁটবেন না। তবে হাঁটতে হাঁটতে এই ক্লান্তভাব কিন্তু কমে যাবে। তবে ক্লান্তভাব কমাতে আপনাকে কিন্তু নিত্যদিন হাঁটার অভ্যাস রাখতে হবে।
মানসিক চাপ কমে
সকালে হাঁটার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এতে কিন্তু শরীর খুব সুস্থ থাকে। যেমন- নিত্যদিন আপনি যদি সকালে ঠান্ডা পরিবেশে হাঁটেন, তাহলে আপনার শরীর সতেজ থাকবে। মানসিক চাপ কমবে। সারাদিন কাজের জন্য অনেক এনার্জি পাবেন।
শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারবেন
নিত্যদিন সকালে হাঁটলে আপনার শরীর সুস্থ থাকবে। শুধু তাই নয়, বড় বড় রোগের ঝুঁকি কমবে। শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারবেন।
ওজন কমবে
নিয়মিত হাঁটলে আপনার ওজন কমতে থাকবে। তবে মনে রাখবেন, যদি আপনি খুব জোরে হাঁটেন, তাহলে কিন্তু আপনার শরীর থেকে ক্যালোরি কমতে থাকবে। এতে কিন্তু আপনার ওজনও আসতে আসতে কমতে থাকবে।
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে
সকালবেলা রোজ হাঁটলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এমনকি হার্টের কোনও বড় রোগ পর্যন্ত হয় না। রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাই নিত্যদিন সকালে হাঁটুন।
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
নিত্যদিন সকালবেলা হাঁটলে আপনার কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। কোনও রকম ফ্লু আপনাকে অ্যাটাক করতে পারবে না। তাই শরীর সুস্থ রাখতে এই টিপসগুলি মেনে আপনিও নিত্যদিন সকালে হাঁটুন।












Click it and Unblock the Notifications