Vegetables-Fruits Avoid In Fridge: ভুলেও এই খাবারগুলি ফ্রিজে রাখবেন না, কিন্তু কেন?
বাড়িতে রেফ্রিজারেটর আছে মানেই আমাদের কিন্তু চরম শান্তি! কারণ নিত্যদিনের রান্না বান্না থেকে দুধ, ফল, মিষ্টি, শাকসবজি আমরা প্রয়োজনমতো রেখে দি, তারপর যখন যা দরকার হয় সেটাকে বার করে নি। আবার অনেকে রয়েছেন যারা সকালবেলা অফিস যাওয়ার কারণে সর্বদাই সারা সপ্তাহে রান্না করেও রেখে দেন ফ্রিজে।
আর ব্যাচেলারদের কথা না হয় নাই বললাম, কারণ তারা সবকিছুই ফ্রিজে রাখতে পছন্দ করেন। তবে রেফ্রিজারেটরের রাখা মানেই কিন্তু অনেক খাবারের স্বাদ , গুন নষ্ট করে দেয়। তাই এমন অনেক খাবার রয়েছে যা কিন্তু কখনোই রেফ্রিজারেটরে রাখা উচিত নয়। জানুন কোন কোন খাবার কখনোই ফ্রিজে রাখবেন না।

টম্যাটো
আমরা যখন বাজার করি তখন আমরা পরিমানে অনেকটাই করি। টম্যাটো প্রত্যেকটা রান্নাই কাজে লাগে, তবে এটি কিন্তু কখনোই ফ্রিজে রাখা উচিত না। কারণ অনেকদিন যদি আপনার ফ্রিজে এটি রাখেন তা কিন্তু নরম হয়ে যাবে এবং তার থেকে ক্রমশ রস বের হতে থাকবে। আপনি টম্যাটো ধুয়ে সাধারণ তাপমাত্রায় রাখবেন। তবে এটি বেশি দিন ভালো থাকবে।
রসুন
রসুনের খোসা না ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলে তা কিন্তু ক্রমশ নষ্ট হয়ে যেতে থাকে । রসুন কেউ সর্বদা খোলা জায়গায় রাখবেন। তাহলে আপনার রসুন ভালো থাকবে, শুধু তাই নয়, রসুন যদি ফ্রিজে রাখেন তাহলে অন্যান্য খাবারের মধ্যে রসুনের গন্ধ মিশে যেতে পারে।
কলা
ফ্রিজে কখনোই কলা রাখবেন না কারণ কলা যদি রাখেন তা ভেতর থেকে পচে যেতে থাকবে। সেই সঙ্গে কলা বাদামী রং হতে থাকবে। এটি স্বাদও কিন্তু বদলে যেতে থাকবে। তাই কলা কখনোই ফ্রিজে রাখবেন না।
পেঁয়াজ
পেঁয়াজ কিন্তু কখনোই ফ্রিজে রাখবেন না। এটি সর্বদায় খোলা আদ্রতায় রাখা উচিত। সাধারণ আদ্রতার সঙ্গে পেঁয়াজ রাখলে আপনার তা নষ্ট হবে না বা খুব বিচ্ছিরি গন্ধ হবে না। আর যদি আপনি কোনও জায়গা পেঁয়াজ রেখে দেন, তাহলে সেটি খুব তাড়াতাড়ি নষ্ট হবে।

মধু
মধু কখনোই ফ্রিজে রাখবেন না। এতে আপনার মধুর স্বাদ নষ্ট হবে। সেই সঙ্গে তার গুণ নষ্ট হবে, কারণ আর মধু রাখলে সেটা জমে যাবে। জমা মধু খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুব খারাপ।
অ্যাভোকাডো
অ্যাভোকাডোর নাম সকলেই শুনেছেন। বর্তমান সময়ে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবার জন্য আমরা সকলেই প্রায় অ্যাভোকাডো খেয়ে থাকি। এটি একটি ফল, তবে এই অ্যাভোকাডো কখনোই কিন্তু ফ্রিজে রাখা যায় না। এটা রাখলে এটি আসতে আসরে নরম হয়ে যেতে থাকে এবং সেই বেশিদিন ফ্রিজে রাখলে এটি থেকে একরকম টক গন্ধ বেরোয়। তারপর খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
আলু
রান্না করার আলু আপনি ফ্রিজে রাখতে পারেন, তবে এমনি আলু কখনই ফ্রিজে রাখবেন না। ঠান্ডা মাত্রায় আলু স্টার্চ শর্করায় পরিণত হয়। আর সেটি খেলে আপনার শরীরে শর্করার পরিমাণ বাড়তে থাকবে। যে কারণে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে। আলু না ধুয়ে সূর্যের আলো যদি আপনি রেখে দেন সেটি কিন্তু ভালো থাকে।
পাউরুটি
পাউরুটি কখনোই ফ্রিজে রাখবেন। এটি দ্রুত বাসি হয়ে যায় এবং ক্রমশ শক্ত হয়ে যায়। যদি পাউরুটি একান্তই আপনাকে ফ্রিজে রাখতে হয়, তাহলে সিল করা প্যাকেটে ফ্রিজে রাখবেন। কখনোই খোলা অবস্থায় পাউরুটি রাখবেন না। এটি কিন্তু বেশ শক্ত হয়ে যায়, তা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়।












Click it and Unblock the Notifications