এই রোগগুলির কারণেই মাথার পেছনে বারবার ব্যথা হয়, এখনই সাবধান হোন
মাথাব্যথা খুব সাধারণ একটা সমস্যা। তবে এই মাথাব্যথার অনেক কারণেই হয়। সেগুলি কিন্তু উপেক্ষা করা একদমই উচিত না। নাহলে পরবর্তীকালে যা কিন্তু বড় রোগের আকার ধারণ করে। এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার অনেক সময় মাথাব্যথা তীব্র আকার ধারণ করে।
যাতে কিন্তু মাথার নীচে বালিশ রেখেও ঘুমানো দায় হয়ে পড়ে । এমন অনেকেই রয়েছেন যাদের প্রায় সময় মাথার পেছনদিকে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। মাথার পেছনে বারবার ব্যথা হওয়া একদমই কিন্তু ভালো লক্ষণ নয়। এমন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের সাহায্য নেবেন। জানুন মাথার পেছনে ব্যথা হওয়ার কারণ সম্পর্কে।

- ঘাড়ে ও কাঁধে ব্যথা
যদি আপনার অত্যাধিক চাপের কারণে পেশি শক্ত হয়ে যায়। বিশেষত কাঁধ ও ঘাড়ের পেশি শক্ত হয়ে গেলে মাথার পেছনে ব্যথা হতে থাকে। তাহলে মানসিক চাপ কমাতে হবে। সেই সঙ্গে আপনাকে ব্যায়াম করতে হবে, ধ্যান করতে হবে, নিয়মিত ব্যায়াম করলে আপনি সুস্থ থাকবেন।
- ঘুম ভালো না হওয়া
যদি আপনি ভারী কিছু তোলেন এবং ভালোভাবে ঘুম না হয় বা কোনও কারণে পেশিতে চাপ পড়ে ঘাড় বা তাহলে মাথার পেছনে অত্যন্ত যন্ত্রণা হয়। তাই ভারী কিছু যখন তুলবেন তখন কিন্তু সাবধানে তোলার চেষ্টা করবেন।
- মাইগ্রেনের সমস্যা
যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, একপাশে যন্ত্রণা হয়। তাদেরও কিন্তু অনেক সময় মাথার পেছনে ব্যথা হয়। আর এই সময় কিন্তু বমি বমি ভাব লেগে থাকে। অনেকের বমি হয়। আবার এই সময় তারা আলো সহ্য করতে পারেন না। তাই মাইগ্রেনের যন্ত্রণা কমাতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। নিয়ম মেনে ওষুধ খাওয়ার চেষ্টা করুন। খাওয়া দাওয়া সঠিক সময়ে করতে হবে। বাইরের ফাস্টফুড খাওয়া এড়িয়ে চলতে হবে।
- স্পন্ডেলাইসিস
ঘাড়ে স্পন্ডেলাইসিসের কারণে অনেক সময় মাথার পেছনে ভীষণ যন্ত্রণা হয়। ঘাড়ে ব্যথা হয়, খিঁচুনি আসে অর্থাৎ ঘাড়ের পেশিগুলি দুর্বল হয়ে গেলে, জয়েন্টে ব্যথা থেকেই কিন্তু মাথাব্যথা হয়। এরকম অবস্থায় প্রচুর ব্যায়াম করতে হয় এবং ফিজিওথেরাপি করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
- উচ্চ রক্তচাপের সমস্যা
যে সকল ব্যক্তি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের মাথার পেছনে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হয়। রক্তচাপ বেড়ে গেলে মাথার রক্তনালিতে চাপ পড়ে, ব্যথা হয়। যে কারণে কিন্তু অনেক সময় মানুষের স্ট্রোক হয়। মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই লক্ষণগুলি দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন আপনিও।












Click it and Unblock the Notifications