Spiny Gourd: বর্ষাকালে রোজ খান কাঁকরোল, কেন খাবেন এই সবুজ সবজি?

সবুজ শাক সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা মানুষের একটু কমে। এসময় শরীর সুস্থ রাখার সকলেরই দরকার।

কাঁকরোলের নাম সকলেই শুনেছেন। সবুজ একটি সবজি। এটি কিন্তু খেতে খুব ভালো। সেইসঙ্গে এটির কিন্তু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে যথেষ্ট। বর্ষার মৌসুমে এই সবজি খেলে আপনার শরীর কিন্তু খুব ভালো থাকবে। কিন্তু কেন খাবেন এইসবজি? এই সবজিতে কী কী উপকারিতাই বা রয়েছে?

Spiny Gourd

ভিটামিনে ভরপুর এই সবজি

কাঁকরোলে ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। তাছাড়া এতে ভিটামিন এ, সি, কে থাকে। তাছাড়াও থাকে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই ভিটামিন যুক্ত সবজিটি আপনি বর্ষা ঋতুতে খেলে শরীর ভালো থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেক বাড়বে। সেইসঙ্গে আপনি বড় কোনও রোগের হাত থেকেও বাঁচবেন।

ফ্রি র্যা ডিকেল থেকে মুক্তি পাবেন

কাঁকরোল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি খেলে আপনার ফ্রি র্যা ডিকেল থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, শরীরের প্রদাহ কমাতে খুব উপকারী হলো এই কাঁকরোল। কাঁকরোল খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে আপনার ত্বকও কিন্তু খুব ভালো থাকবে।

গ্যাসের সমস্যা কমবে

যদি আপনার খুব অম্বল হয় বা গ্যাসের সমস্যা থাকে, তাহলে আপনি রোজ কাঁকরোলের তরকারি খেতে পারেন। এটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি আপনার পরিপাকতন্ত্রকে ভালো রাখবে। সেই সঙ্গে অন্ত্রকেও ভালো রাখতে সাহায্য করবে। এটি খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও তা দূর হবে।

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

কাঁকরোলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এটি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তাছাড়াও যদি আপনার সর্দি বা কাশি হয় বা কোনও রকম ফ্লুতে আক্রান্ত হন তাহলে কাঁকরোল খাবেন। নিয়মিত কাঁকরোল যদি বর্ষাকালে আপনি খান তাহলে আপনি সুস্থ থাকবেন।

অ্যালার্জি কমবে

যদি আপনি কোনও রকম অ্যালার্জিতে আক্রান্ত হন, তাহলে বর্ষাকালে কাঁকরোল খেতে পারেন। যদি আপনার ত্বকে ফুসকুড়ি হয় বা অ্যালার্জির মতন সমস্যা থাকে তাহলে রোজ কাঁকরোল খেলে আপনার শরীর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+