দেশপ্রেমকে ছড়িয়ে দিতে প্রজাতন্ত্র দিবসে এই বার্তাগুলি শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে
প্রতিবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করেন দেশ। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়েছিল। ১৯৫০ সালে ভারতের সংবিধান প্রণয়ন করা হয়েছিল। এই বিশেষ দিনে দিল্লির রাজপথে কুচকাওয়াজ ছাড়াও দেশ জুড়ে আয়োজিত হয় প্রজাতন্ত্র দিবসের নানান অনুষ্ঠান। এই বিশেষ দিনে আপনি আপনার প্রিয়জন, বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। কেমন বার্তা পাঠাবেন আপনি, দেখুন।
প্রজাতন্ত্র দিবসের বার্তা
১) আপনাকে ও আপনার পরিবারকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
২) প্রজাতন্ত্র দিবস ২০২৪। এই বিশেষ দিনে সেই মানুষগুলোকে স্মরণ করার দিন যারা দেশের জন্য নিজেদের জীবনকে বলিদান দিয়েছিলেন। শুভ প্রজাতন্ত্র দিবস।

৩) আসুন এই বিশেষ দিনটিকে আরোও সুন্দর করে তোলার অঙ্গীকারে আবদ্ধ হই। আমরা সংবিধানের প্রতি আবারও আমরা শ্রদ্ধা জানাই। প্রতিটি জওয়ান, সৈন্য, দেশনায়কদের প্রণাম এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শুভ প্রজাতন্ত্র দিবস।
৪) এই বিশেষ দিনে আমরা ভারতকে নতুন করে গড়ার চেষ্টা শুরু করি। নতুন প্রতিশ্রুতির দিন শুরু হোক। প্রজাতন্ত্র দিবসের বিশেষ শুভেচ্ছা। জয় হিন্দ!
বিশেষ উক্তি
মোহনদাস করমচাঁদ গান্ধী (গান্ধীজি)-র উক্তি- 'একজন মানুষ তার চিন্তার ফসল। সে যা মনে করে, সে হয়ে যায়।'
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উক্তি- 'কোনও মানুষকে তাঁর সম্পদের দ্বারা পরিমাপ করা যায় না। তিনি জনগণের কল্যাণ ও সুখের জন্য কী করলেন সেটিই দেখার বিষয়’।
স্বামী বিবেকানন্দ-এর উক্তি- 'আত্মবিশ্বাসই ঈশ্বরবিশ্বাস।’।
ডক্টর ভীমরাও আম্বেদকরের (বি আর আম্বেদকর)-এর উক্তি- 'সংবিধান আইনজীবীদের কোনও দলিল নয়, এটি জীবনের একটি বাহক’।
প্রজাতন্ত্র দিবসে কী করণীয়
১) আসুন, প্রজাতন্ত্র দিবসে আমরা সকলের মঙ্গলের জন্য নতুন করে কাজ করার প্রতিশ্রুতি গ্রহণ করি।
২) ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসটি গর্বের সঙ্গে আমরা পালন করব। আমরা স্বাধীনতা সংগ্রামীদের আত্নত্যাগকে সম্মান ও শ্রদ্ধা করি। যে মহীয়সী নারীরা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাঁদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
৩) আসুন আমরা অহংকার ভুলে একসঙ্গে থাকার অঙ্গীকার গড়ে তুলি। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবস পালনের সঙ্গে সঙ্গে আমরা দেশের আরও উন্নতি ও সমৃদ্ধির প্রাথণা করি।
৪) ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে আমরা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করি। জয় হিন্দ!
৫) আমরা সকলের মধ্যে ভালবাসা, শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ঐক্য ও বন্ধুত্ব ছড়িয়ে দিয়ে আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন করি। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আপনাকে।












Click it and Unblock the Notifications