বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচাকলার এই রেসিপিগুলি, স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্যও উপকারী
কাঁচাকলা খেতে আমরা কমবেশি সকলেই ভীষণ ভালোবাসি। তবে যারা কাঁচাকলা খান না তারা কিন্তু কাঁচাকলার কোপ্তা, কাঁচকলা ভাজা, কাঁচাকলার চিপস খেতে ভীষণ পছন্দ করেন। এই কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন সি, ফাইবারের মতন পুষ্টিগুণ রয়েছে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, যে ব্যক্তি নিত্যদিন কাঁচাকলা খান তার হজমশক্তি ভালো হয়। হার্টের কোনও সমস্যা থাকে না। ওজন নিয়ন্ত্রণ থাকে। মানসিক চাপ কমে। রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ে। তাই কাঁচকলা আপনি যদি শুধু খেতে না পারেন তাহলে এইভাবে রান্না করে খেতে পারেন। দেখুন কীভাবে রান্না করবেন।

- কাঁচাকলার তরকারি
প্রায় সকলেই কমবেশি খেতে ভালোবাসেন কাঁচাকলার তরকারি। এই তরকারি খুব সুস্বাদু হয়। প্রথমে কাঁচাকলা ছোট ছোট করে কেটে তেল দিয়ে ভেজে নিন। তারপর মশলা হিসাবে দিন আদা, জিরে, ধনে গুঁড়ো, নুন, চিনি, হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তাতে সামান্য পরিমাণ জল দিন। তারপরে তরকারিটা মাখামাখা হয়ে এলে তরকারিটা নামিয়ে ফেলুন। এটি খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগে।
- কাঁচাকলার স্যালাড
কাঁচাকলা আপনি খেতে পারেন স্যালাড করে। কাঁচকলা কেটে লেবুর রস, মশলা দিয়ে ভালোভাবে স্যালাড বানিয়ে আপনি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে, পেট অনেকক্ষণ ভর্তি থাকবে।
- কাঁচাকলার চিপস
কাঁচাকলার চিপস খেতে খুব সুস্বাদু। কাঁচাকলা পাতলা পাতলা করে কেটে তেলে ভেজে নিন। যতক্ষণ সোনালি না হয় ততক্ষণ ভাজবেন। তাতে সামান্য নুন আর চাট মশলা দিয়ে নামান । এটি দক্ষিণ ভারতের খুব বিখ্যাত খাবার।
- কাঁচাকলার চাটনি
কাঁচাকলার চাটনি খেতে অসাধারণ লাগে। কাঁচকলা কেটে ভালোভাবে সেদ্ধ করে জল ফেলে দিন। তারপর তাতে নুন, লেবুর রস, গোলমরিচ মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপরে রুটি, পরোঠা দিয়ে খেতে পারেন।
- কাঁচাকলার রায়তা
কাঁচাকলার রায়তা কীভাবে তৈরি করবেন, জানেন। কাঁচাকলা ছোট ছোট করে কেটে জলে কিছুটা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে নুন এবং দই, গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নিন। তারপরে ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করুন। তারপরে এই রায়তা আপনি খেয়ে দেখুন। অসাধারণ লাগবে।












Click it and Unblock the Notifications