Women’s Products to Avoid: সাজের এই পণ্যগুলিই আপনার শরীরে কঠিন রোগের বাসা বাঁধাছে না তো!
মহিলারা তাঁদের বাহ্যিক সৌন্দর্যকে আরোও ফুটিয়ে তোলার জন্য বর্তমান সময়ে নানান ধরনের সাজের পণ্য ব্যবহার করেন। তার মধ্যে রয়েছে কমপ্যাক্ট পাউডার, নেলপালিশ, নেল রিমুভার- সহ আরোও অন্যান্য জিনিস। তবে এই জিনিসগুলোতেই লুকিয়ে রয়েছে ভয়ানক বিপদ।
জানলে হয়তো আর ব্যবহারই করতে যাইবেন না এই পণ্যগুলি। আপনি যদি পারেন দ্রুত এই জিনিসগুলি ব্যবহার করা ছেড়ে দিন, কেন আর ব্যবহার করবেন না এই পণ্যগুলি, ব্যবহার করলেই বা কী ক্ষতি হবে, জানুন।

কমপ্যাক্ট পাউডার
কমপ্যাক্ট পাউডার বর্তমান সময় আমরা সাজের জন্য ব্যবহার করে থাকি। এই পাউডারকে আমরা ট্যালকম পাউডারও বলে থাকি। এটি সাজের জন্যই ব্যবহার করা হয়। মেকআপ করার সময় এটি আমরা মুখে মেখে থাকি। তবে এই পাউডারের মধ্যে কুড়ি শতাংশ অ্যাসবেটস নামক এক প্রকার রাসায়নিক রয়েছে, যা মেসোথেলিওমা রোগের সৃষ্টি করে, তাই আজ থেকে এটি ব্যবহার করা এড়িয়ে চলুন।
নেলপালিশ ও নেল রিমুভার
নেলপালিশ বা নেল রিমুভার আমরা সকলেই প্রায় কমবেশি ব্যবহার করে থাকি, তবে এটি হাতে পরলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। আপনি নেলপলিশ যদিও হাতে পড়েন তবে জানেন এটি আপনার গলারও ক্ষতি করে, গলায় জ্বালা জ্বালা ভাব তৈরি করে, নাকের ওপর দিয়ে ঝাঁজ ঢুকে শ্বাসের ক্ষতি করতে পারে। যা আপনার শরীরের অনেক ক্ষতি করে। নেল পালিশ ও নেল রিমুভারে বিষাক্ত রাসায়নিক থাকে যে কারণে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তারা কখনোই নেলপালিশ বা নেল রিমুভার ব্যবহার করবেন না। কারণ এতে অ্যাসিটোন নামক একপ্রকার রাসায়নিক পদার্থ রয়েছে।
ইন্টিমেট ওয়াশ
মহিলারা গোপনাঙ্গের লোম পরিষ্কার করতে নানান রকম পণ্য ব্যবহার করেন, তবে এটি করলে আপনার ক্যানসার রোগের সম্ভাবনা আরও বাড়বে। কারণ এটি আপনার মাইক্রোফ্লোরাকে মেরে ফেলে, আর এই কারণে শরীরের পিএইচের পরিবর্তন হতে থাকে। যে কারণে আপনার ক্যানসার, হারপিস যোনিতে নানান সমস্যা, জেনিটাল হার্পিসের মতো সমস্যার সৃষ্টি করে। তাই আজ থেকেই এটি ব্যবহার করা ছেড়ে দিন।

চুল ধোঁয়ার ক্রিম
বর্তমান সময়ে চুল ধোঁয়ার ক্রিম জন্য আমরা নানারকম ক্রিম ব্যবহার করি। এটি কিন্তু চুলের জন্য একদম ভালো না। কারণ এটিতে কেরাটিন নামক অ্যাসিড রয়েছে যা চুলের নষ্ট করে। শুধু যে চুলের ক্ষতি করবে তা নয় আপনার ত্বকে জ্বালাপোড়ারও সৃষ্টি করবে। ত্বকেরও বিশেষ ক্ষতি করতে পারে এই বিপদজনক পদার্থ।
চুল রঙ করার কালার
আমরা অনেকেই চুলে নানা রকম কালার করে থাকি, তবে এই কালার করা কিন্তু একদমই ভালো নয়, চুলের রঙে ৫ হাজারের বেশি রাসায়নিক পদার্থ রয়েছে, এগুলি কার্সিনোজেন নামে পরিচিত। এটি আপনার চুলকে ক্ষতিগ্রস্ত করবে। সেই সঙ্গে স্তন ও মূত্রাশয়ে ক্যানসার হওয়ার ঝুঁকি ক্রমশ বাড়িয়ে তুলবে, তাই এগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন।












Click it and Unblock the Notifications