Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে হজমশক্তি বাড়াতে মৌরির জলই যথেষ্ট! আগে খেয়েছেন কখনও

প্রত্যেকেই প্রায় রান্নাঘরে মৌরি রাখেন। মৌরি খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো। আবার মুখশুদ্ধি হিসেবেও মৌরি কিন্তু ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, যদি সকাল বেলা খালি পেটে মৌরির জল খান তা কিন্তু আপনার শরীরের জন্য খুব ভালো। মৌরি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে রয়েছে প্রচুর গুনাগুন। যা হয়তো অনেকেই জানেন না।

তার ওপরে যা গরম পড়েছে তাতে যদি মৌরি জল নিত্যদিন খান তাহলে কিন্তু আপনার শরীর কখনোই ডিহাইড্রেট হবে না। এমনকি ডায়রিয়ার মতন ঝুঁকিও কিন্তু কমবে। এই সময়ে অনেকেরই ঠান্ডা লেগে যায়। সর্দি-কাশি হয়, তাও এগুলি থেকে মুক্তি পেতে নিত্যদিন অবশ্যই খাদ্য তালিকায় রাখতে পারেন মৌরি জল। জানুন এর উপকারিতা সম্পর্কে।

  • ওজন নিয়ন্ত্রণে রাখে

যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন খেতে পারেন মৌরির জল। এতে প্রচুর উপকার রয়েছে। তাছাড়াও থাকে ফাইবার। তবে সকালে খালি পেটে কিন্তু মৌরি জল খাবেন।

  • হজম শক্তি বাড়বে

হজম শক্তি বাড়াতে নিত্যদিন খেতে পারেন এই জল। কারণ ভাজা খাবার, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বা যারা গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু মৌরির জল খেলে হজম শক্তি বাড়ে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে এই জল খাওয়া দরকার।

  • কোলেস্টেরলের মাত্রা কমবে

কোলেস্টেরলের সমস্যা রয়েছে অনেকেরই। আর যদি এমন সমস্যা আপনারও থাকে তাহলে দেরি না করে আজ থেকেই খাওয়া শুরু করে দিন মৌরির জল।

  • পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন

পেটের যেকোনও সংক্রমণ থেকে মুক্তি দিতে পারে মৌরির জল। মৌরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। তাই এটি থেকে বাঁচতে ও পেট গরম হলে কিন্তু আপনি অবশ্যই খেতে পারেন এটি।

  • মানসিক চাপ কমবে

আপনি কি জানেন মানসিক চাপ কমাতে মৌরির জলের জুড়ি মেলা ভার। কর্মজীবনে বা সাংসারিক জীবনে সকলের নানান ধরনের মানসিক চাপে ভোগেন। তা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন এই জলের ওপর।

  • কীভাবে খাবেন

রাতেরবেলা মৌরি ভিজিয়ে রাখতে পারেন। পরের দিন সকালে খালি পেটে সেই জলটি ছেঁকে নিয়ে খেতে পারেন। আবার প্রথমে মৌরি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ তা ভিজিয়ে রাখুন। তারপর একটি মিক্সারে আপনি এটা পিষে নিতে পারেন। তারপরে মৌরি গুঁড়ো হয়ে গেলে একটি গ্লাসে সেটি দিয়ে একটু জল দিন দিয়ে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে আপনি খেতে পারেন। এটি খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+