বর্ষায় কলা থেকে পাকা পেঁপে দ্রুত নষ্ট হচ্ছে, চিন্তা নেই, রইল দীর্ঘদিন ফল তাজা রাখার উপায়
ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। বারো মাসই কিন্তু ফল খেতে হবে, তবেই শরীর সুস্থ থাকবে। চিকিৎসকেদের মতে, যে ব্যক্তি নিত্যদিন ফল খান, তাঁর রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। সারা বছরই ব্যক্তি একদম ফিট থাকেন। যে কারণে অনেকে বাড়িতে একেবারে ফল এনে রেখে দেন। যাতে যাতে বারাবার বাজার যেতে না হয় তারজন্য।
তবে সব ফল কিন্তু বেশিদিন ভালো থাকে না। কলা থেকে পাকা পেঁপে বর্ষাকালে খুব সহজেই নষ্ট হয়ে যায়। যা নিয়ে সকলেই বেশ চিন্তায় পরে যান। অনেকেই জানেন না ফল অনেকদিন ভালো উপায়। যদি আপনি ফল বাড়িতে তাজা ও সতেজ রাখতে চান ও মিষ্টি ভাব বজায় রাখতে চান তাহলে মানতে পারেন এই টিপসটি।

- কলা
কলা বাড়িতে আনার একদিন পরেই কিন্তু কালো হয়ে যায়। যদি আপনি কলা তাজা রাখতে চান তাহলে প্রথমে কলার ওপরে অংশ, মানে ডাটা সেদিকে ঢেকে রেখে দিন বা খবরের কাগজ দিয়ে মুড়িয়ে রাখুন। যদি কলার ডাটা না শুকায় তাহলে কিন্তু আপনার কলা একদম শুকাবে না।
- আপেল
বর্ষাকালে বাড়িতে আপেল আপনি এইভাবে রাখলে তা সহজে শুকাবে না, পচবে না। খুব সহজেই আপেল কিন্তু নষ্ট হয়ে যায়, পচে যায়, কালো দাগ ধরে যায়। তাই আপেলের কালো দাগ থেকে রক্ষা করতে আপনি কয়েকদিন আপেলকে ফ্রিজে রেখে দিতে পারেন। এতে আপেল সহজে নষ্ট হবে না।
- তরমুজ
তরমুজ খেতে আমরা কমবেশি সকলেই ভালবাসি। তরমুজ কাটার পরে একটি প্যাকেটের ভেতরে আপনি এমনভাবে রেখে দেবেন, যাতে বাতাস না ঢুকতে পারে। তাহলে কিন্তু তরমুজ বহুদিন সতেজ থাকবে। সঙ্গে বজায় থাকবে মিষ্টি ভাবও।
- আঙুর
বাড়িতে আঙুর রাখলে তা কিন্তু সহজেই নষ্ট হয়ে যায় । যদি মিষ্টি ভাব ধরে রাখতে চান এবং নষ্ট বা পচে যাওয়া আটকাতে চান, তাহলে একটা খবরের কাগজে আঙুর ভালোভাবে মুড়িয়ে তারপর একটা প্যাকেটের মধ্যে রেখে দেবেন। তাহলে সহজেই এই আঙুরের মিষ্টি ভাব বজায় থাকবে ও সহজে নষ্ট হবে না।
- পেঁপে
পাকা পেঁপে রয়েছে অনেক পুষ্টিগুণ, যা অনেকেই জানেন। বাজারে বারো মাসই পাওয়া যায় পাকা পেঁপে। তবে পেঁপে একটু বেশি পেকে গেলেই তা কিন্তু সহজে নষ্ট হয়ে যায়। তাছাড়া বর্ষায় আরও তাড়াতাড়ি পচে যায় পাকা পেঁপে। পেঁপে দীর্ঘ সময় ভাল রাখার সবচেয়ে ভালো উপায় হল খবরের কাগজে মুড়ে রাখা। মানে ঘরের সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করা। এতে পাকা পেঁপে দীর্ঘদিন তাজা রাখা সম্ভব হবে। এছাড়া পেঁপে কেটে ফেললে, ফয়েল পেপারে মুড়ে বা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলেও দ্রুত নষ্ট হবে না। সেই সঙ্গে বজায় থাকবে মিষ্টি ভাবও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications