এবার স্কুলের টিফিনে বাচ্চার লাঞ্চ বক্স সাজান পিৎজা পরোটা দিয়ে, রইল রেসিপি
প্রত্যেক বাচ্চাকে স্কুলে টিফিন দেওয়া নিয়ে চিন্তার শেষ থাকে না মায়েদের। বাবা মায়েরা এই সমস্যায় ভুগতেই থাকেন। এই সমস্যা নিশ্চয়ই আপনিও ভুগছেন! প্রায় সকল শিশুই এই পিৎজা, পরোটা, চাউমিন, নুডুলস খেতে পছন্দ করে।
যদি আপনি আপনার বাচ্চাকে খুব সহজেই বাড়িতে পিৎজা পরোটা বানিয়ে দেন, তাহলে কিন্তু সে হাত চেটে সেই পরোটা খাবে। আর এটি কিন্তু খেতে অসাধারণ। শুধু বাচ্চা কেন, বয়স্ক ব্যক্তিরাও কিন্তু এটি আনন্দের সঙ্গে খাবেন। আর এটি খুব মুচমুচে এবং সুস্বাদুও বটে। কীভাবে বানাবেন, বানাতেই বা কী কী লাগছে?

- বানাতে কী কী লাগবে
এই পরোটা বানাবার জন্য আপনি নেবেন আটা বা ময়দা, নুন, তেল, জল। সেই সঙ্গে নেবেন পেঁয়াজ, টম্যাটো, ক্যাপসিকাম, ভুট্টা সেদ্ধ, পনির, পিৎজা সস, লাল লঙ্কাগুঁড়ো, ওরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো, তেল অথবা মাখন।
- কীভাবে বানাবেন
পিৎজা পরোটা বানাতে প্রথমে একটি বড় পাত্রে আপনাকে আটা বা ময়দা নিতে হবে। তারপর তাতে পরিমাণ মতো নুন, এক চামচ তেল দিন। এবার তাদের অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করুন। তবে ময়দা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত মাখবেন না। ময়দা মাখার পর ১৫ থেকে ২০ মিনিট এটি ঢেকে রেখে দিন। এরপর অন্য একটি পাত্রে পেঁয়াজ, টম্যাটো, ক্যাপসিকাম, ভুট্টা সেদ্ধ, পনির, পিৎজা সস, লঙ্কাগুঁড়ো, ওরিগ্যানো, কালো গোলমরিচগুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিন।
তারপর একটি একটি ছোট ছোট করে কেটে ডো থেকে নিন। তারপরে বলকে রোলিং পিন ব্যবহার করে গোলাকার আকারে করে নিন। তারপরে ময়দা গুলোকে রুটির মতন করে নিন। তারপরে পেঁয়াজ, ট্ম্যাটো যে মিশ্রণ বানিয়েছেন, সেটি মাঝখানে দিয়ে দিন দিয়ে ভালোভাবে দেখবেন। এগুলি যেন বাইরে বেরিয়ে না আসে।
তারপর একটি প্যান গরম করে তাতে কিছুটা তেল বা মাখন ঢেলে দিন। তারপরে পরোটা এই মাঝারি আর তারপর পরোটার মতন বেলে নিয়ে মাঝারি আঁচে পরোটা গুলোকে ভেজে নেবেন। তারপর এক একটি করে উল্টে দেবেন। যখন একেকটা পাস সোনালী রঙ ধরবে। তখনই কিন্তু উল্টে দেবেন। তারপর প্যান থেকে নাড়িয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে এই পরোটা, তার পর কেটে নিতে পারেন। তারপর প্লেটে পরিবেশন করুন।
- জানুন উপকারিতা
এই পরোটায় পনির দেওয়া কিন্তু খুবই ভালো । এটি খুব পুষ্টিকর। এটি খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। সহজে খিদে পাবে না। সেই সঙ্গে শরীরে শক্তি পাবে। আর পিৎজা পরোটা করতেও খুব বেশি সময় লাগে না। দ্রুত করা যায়। খুব কম সহজে উপায় আপনার বাচ্চাকে করে দিতে পারবেন।
এই পরোটা শুধু সুস্বাদু নয়, এটি করাও খুব সহজ। যেকোনও সময় পিৎজা পরোটা তৈরি করতে পারেন। এটি কিন্তু আপনার সকালের ব্রেকফাস্টে কিংবা দুপুরে আপনি খেতে পারেন। সেই সঙ্গে প্রত্যেকটি শিশু খুব আনন্দ করে এই খাবারটি খাবে।












Click it and Unblock the Notifications