বাড়িতেই এই সহজ উপায়ে তৈরি করুন মুলতানি মাটির সাবান, পাবেন উজ্জ্বল ত্বকও
মুলতানি মাটি আমরা সকলেই সাজের জন্য ব্যবহার করি। যাতে মুখ পরিষ্কার থাকে। সেই সঙ্গে আমরা সকলেই নিত্যদিন সাবান ব্যবহার করি। তবে অনেকেই রাসায়নিকভাবে তৈরি সাবান ব্যবহার করতে চান না। ভাবেন এতে হয়তো ত্বক নষ্ট হয়ে যেতে পারে।
যদি আপনিও সেরকমই ভাবেন, তাহলে মুলতানি মাটি দিয়ে কিন্তু ঘরেই আপনি সাবান তৈরি করতে পারেন। যা আপনার ত্বকের জন্য খুব ভালো। দেখুন সেই সাবান আপনি কীভাবে তৈরি করবেন।

- তৈরি করতে কী কী লাগবে
বাড়িতে মুলতানি মাটির সাবান তৈরি করতে আপনার লাগবে- মুলতানি মাটি, নিমপাতা অ্যালোভেরা জেল, চন্দন আর হলুদ। এগুলি থাকলে খুব সহজেই আপনি মুলতানি মাটি দিয়ে সাবান তৈরি করতে পারবেন। এর সাবানের গন্ধ কিন্তু অসাধারণ।
- কীভাবে বানাবেন
প্রথমে একটি মিক্সিতে মুলতানি মাটি, কিছুটা নিমপাতা, অ্যালোভেরা জেল ভালোভাবে মিক্স করে নিন। তারপরে তাতে সামান্য চন্দন, হলুদ আর সামান্য জল দিয়ে আরেকবার মিক্স করুন। তারপরে কিছুক্ষণ রেখে দেবেন। পারলে আট থেকে নয় ঘণ্টা রোদে রাখার চেষ্টা করুন।
এমনভাবে জল মেশাবেন, যা খুব ঘন না হয় বা পাতলাও না হয়, তারপরে এগুলো সাবানের আকারে আকৃতি দিন, গোলগোল করুন। তারপরে ভালোভাবে রোদে শুকিয়ে নিন। এই সাবানটি ভালোভাবে শক্ত হয়ে গেলেই সাবান হয়ে যাবে। তারপরে এটি আপনি ব্যবহার করতে পারবেন। তবে যতক্ষণ রোদে রাখবেন, ততই ভালো, কারণ সাবান যত শোকাবেন, ততই শক্ত হবে।
প্রাকৃতিক এই এই সাবানটি কিন্তু আপনার শরীরের জন্যও খুব ভালো। ত্বকের উজ্জ্বলতা বহুগুণ বাড়িয়ে দেবে। যদি মুখে আপনার কোনও দাগ বা ব্রণ থাকে, তাও দ্রুত কমবে। ঘরে থাকা উপকরণ দিয়ে এই সাবানটি তৈরি করে, আপনি কিন্তু অনেকটাই লাভবান হবেন। গায়ে কোনও দুর্গন্ধ থাকবে না।
তবে যদি আপনার ত্বকে অন্য কোনও রোগ থাকে, তাহলে এই সাবানটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। নাহলে ত্বক লাল হয়ে যেতে পারে। তাই মুলতানি মাটির সাবানটি গায়ে মাখার আগে সাবধান হোন আপনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications