এই সহজ উপায়ে শীতকালে বাড়িতেই পরিষ্কার করুন লেদারের জ্যাকেট

ক্রমেই কমতে শুরু করেছে তাপমাত্রা। আর এই সময়ে আলমারি থেকে সকলেই কিন্তু লেপ, কম্বল নামানোর পাশাপাশি তাদের শীতের পোশাকও বার করতে শুরু করেছেন। আর তাছাড়া ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই কিন্তু চামড়ার জ্যাকেট ব্যবহার করেন।

এই লেদারের জ্যাকেট পরলে যেমন শরীর গরম থাকে, ঠিক তেমন স্টাইলিশ লাগে। তবে এই জ্যাকেট পরিষ্কার করতে সবসময়ই যে আপনাকে ডাই ক্লিনিং করতে হবে তা কিন্তু নয়। আপনি খুব সহজেই এটি কিন্তু বাড়িতে পরিষ্কার করতে পারেন। কীভাবে লেদারের জ্যাকেট পরিষ্কার রাখবেন আপনি, জানেন।

leather jackets

  • কীভাবে পরিষ্কার করবেন

বর্তমান সময়ের নারী হোক কিংবা পুরুষ সকলেই কিন্তু লেদার জ্যাকেট পরেন। তাই নোংরা হয়ে গেলে অনেক সময় জলে ধুয়ে পরিষ্কারের জন্য বাইরে দিয়ে দেন। তাতেত অনেক নোংরা কিন্তু পরিষ্কার হয় না। আবার অনেকে ড্রাই ক্লিনিং করেন। এতে অনেক সময় জ্যাকেট কিন্তু সহজে অনেক সময় নষ্ট হয়ে যায়। বাড়িতে কীভাবে পরিষ্কার করবেন, জানুন।

  • ডিটারজেন্ট দিয়ে ধোবেন

প্রথমে একটি বালতিতে কিছুটা ডিটারজেন্ট নিয়ে ভালোভাবে জ্যাকেটটিকে চুবিয়ে রাখুন অন্তত দশ মিনিট। রাখার পর পরিষ্কার জলে আরেকবার চুবিয়ে ধুয়ে নিন। তারপর আপনি ভালোভাবে তা রোদে শুকিয়ে নিন । এতে কিন্তু জ্যাকেট খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে।

  • এই উপায়ে করুন

আপনি কিন্তু এই জ্যাকেটি উষ্ণ গরম জলে ডিটারজেন্ট পাউডার দিয়েও ১০ মিনিট ভিজিয়ে রেখে হাত দিয়ে ভালোভাবে ঘষে নিলেও সব ময়লা পরিষ্কার হয়ে যাবে।

  • শ্যাম্পু

একটা বালতিতে কিছুটা শ্যাম্পু নিয়ে তাতে অনেকক্ষণ ধরে জ্যাকেট ভিজিয়ে রাখতে পারেন। তারপরে আপনি কন্ডিশনের ব্যবহার করে জ্যাকেট ধুয়ে নিতে পারেন।

  • আগুন বা হিটারের সামনে রাখেবন না

চামড়ার জ্যাকেট বেশি না ভেজানোই ভালো। যদি আপনার চামড়ার জ্যাকেট ভিজে যায়, তাহলে তা কখনোই আগুন বা হিটারের সামনে রাখবেন না। এটি সবসময় ছাদে দিয়ে রোদ্দুরে দিয়ে শুকাতে পারেন।

  • কেমন ভাবে ইস্ত্রি করবেন

চামড়ার জ্যাকেট ইস্ত্রি করার সময় খুব যত্ন সহকারে করবেন। দেখবেন যেন জ্যাকেট পুড়ে না যায়, তবে এই জ্যাকেট বেশি ইস্ত্রি না করাই ভালো।

  • কেমনভাবে পরবেন

অনেকেই কিন্তু ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করতে চামড়ার জ্যাকেট পরেন। আবার অনেকে শখ পূরণ করতে চামড়ার জ্যাকেট পরেন। তবে যখনই চামড়ার জ্যাকেট পরবেন তারসঙ্গে অবশ্যই মানানসই প্যান্ট বা শার্ট পরবেন। তবেই কিন্তু আপনাকে দেখতে বেশি সুন্দর দেখতে লাগবে। তবে দেখবেন কখনোই যেন আমরা জ্যাকেটের দাগ না হয়। এই চামড়ার জ্যাকেট ব্যবহার করলে খুব যত্ন সহকারে ব্যবহার করতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+