Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেশজুড়ে সাজো সাজো রব, ভারতের কোথায় কোথায় আড়ম্বরের সঙ্গে পালিত হয় দোল উৎসব, জানেন

চলতি বছরের ৮ মার্চ পালিত হবে হোলি উৎসব। দেশের এমন অনেক জায়গা আছে যেখানে দোল উৎসবে মেতে উঠেন সকলে, জানেন সেই জায়গাগুলি কী কী।

প্রতি বছর দেশবাসী আনন্দের সঙ্গে হোলি উৎসব পালং করে থাকেন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোলযাত্রা উৎসব, এটি পশ্চিমবঙ্গে দোল উৎসব নামেই পরিচিত তবে উত্তরভারতে হোলি প্রচলন আছে এই উৎসবের। এই দিনটি রঙে রঙে মেতে উঠেন সকলে। চলতি বছরের ৮ মার্চ পালিত হবে হোলি উৎসব। দেশের এমন অনেক জায়গা আছে যেখানে দোল উৎসবে মেতে উঠেন সকলে, জানেন সেই জায়গাগুলি কী কী।

বৃন্দাবন

বৃন্দাবন

দোল উৎসব বললেই আমাদের মাথায় প্রথমেই আসে বৃন্দাবনের নাম। প্রতি বছর এখানে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা প্রান্তের মানুষ এই অনুষ্ঠানে জমায়েত হন। এখানেই অনুষ্ঠিত হয় 'ফুল ওয়ালি হোলি' উৎসব। এটি হোলি আগের একাদশীর দিন পালন করা হয়। এখানে কৃষ্ণের বিশেষ পুজো করা হয়।

আগ্রা

আগ্রা

আগ্রা বললে আমাদের প্রথমেই মনে আসে তাজমহলের কথা, তবে ভারতের এই জায়গাতেও হোলির দিন আনন্দ-উল্লাসে মেতে উঠেন মানুষেরা। রঙে, আবিরে নিজেদের সারাদিন ব্যস্ত রাখেন আগ্রাবাসী।

পুরুলিয়া

পুরুলিয়া

পুরুলিয়াতেও খুশির সঙ্গে দোল উৎসব পালন করে থাকেন সকলে। এখানে হোলি উৎসব হোলি বসন্ত উৎসব নামে পরিচিত। এই বিশেষ দিনে রঙে মাতামাতি করার পরেও এখানকার বাসিন্দারা লোকনৃত্য, বাউল গানের মাধ্যমে এই দিনটি উদযাপিত করে থাকেন। পুরুলিয়ার পলাশ ঘেরা স্থানে এই বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে।

বারসানা

বারসানা

মথুরা জেলাতেই অবস্থিত বারসানা, এখানকার হোলি খেলা খুব বিশেষ। কথিত আছে এই জায়াগায় নাকি ভগবান কৃষ্ণ ও রাধা হোলি খেলে ছিলেন। তাছাড়া এখানেই পালিত হয় লাঠমার হোলি খেলা। এখানে খেলার ছলে মহিলারা পুরুষদের লাঠি দিয়ে মারেন। তবে এই হোলি খেলা দোলের কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায়।

বেওয়ার

বেওয়ার

হোলি উৎসবের জন্য রাজস্থানে যেন সাজোসাজো রব। বেওয়ারে খুব ধুমধাম করে পালিত হয় হোলি উৎসব। এখানকার হোলি খেলা কোদামার হোলি নামেই পরিচিত। হোলি উৎসবের পরের দিন এখানে বাদশা মেলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসেন।

মথুরা

মথুরা

বারসানা থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত মথুরা, এখানে দোল উৎসব খুব বিরাট করে আয়োজিত হয়। দোল খেলার পাশপাশি এখানে শোভাযাত্রা, নাচ, নানান অনুষ্ঠান পালন করা হয়। এটি ভগবান কৃষ্ণের জন্মস্থান।

পঞ্জাব

পঞ্জাব

পঞ্জাবে হোলি উৎসবের একটি বিশেষ নাম রয়েছে। 'হোল্লা মহল্লা' নামে পরিচিত এই উৎসব। এই অনুষ্ঠানটি তিনদিন ব্যাপী পালিত হয়। তবে হোলি উৎসব হয়ে যাওয়ার ঠিক একদিন পরেই এই উৎসব পালিত হয়। এই উৎসবটি প্রথম গুরু গোবিন্দ সিং প্রথম পালন করেছিলেন। শিখরা এই অনুষ্ঠানটি পালন করে থাকেন।

শান্তিনিকেন

শান্তিনিকেন

রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকতনে প্রথম দোল উৎসব পালন করেছিলেন। এই উৎসব বসন্ত উৎসব নামে পরিচিত। এখানে তিন দিনের বিশেষ অনুষ্ঠান পালন করা হয়। এই অনুষ্ঠানে শান্তিনিকেনবাসীর সঙ্গে সামিল হন অনেক বিদেশীরাও।

 উদয়পুর

উদয়পুর

উদয়পুরেও আড়ম্বরের সঙ্গে পালিত হয় দোল উৎসব। দু'দিন ধরে এখানকার বাসিন্দারা এই উৎসব পালন করে থাকেন। উদয়পুরের রাজা ও মেওয়ার হাউসের সভাপতির উদ্যোগে প্রথম এই উৎসব শুরু হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+