শরীরে বাড়ছে কোলেস্টেরলের মাত্রা, আজ থেকেই এড়িয়ে চলুন এই খাবারগুলি
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষেরই কিন্তু শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি। উচ্চ কোলেস্টেরলের কারণে হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এসময় খাদ্যের দিকে বিশেষ নজর দিতে হয়। ভুল খাওয়া দাওয়া করলে শরীরের আরোও ক্ষতি হতে পারে। গুরুতর রোগেও তারা আক্রান্ত হতে পারেন। যে সকল ব্যক্তি উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত বা যারা কোলেস্টেরলের ঝুঁকি কমাতে চাইছেন তারা কখনোই অতিরিক্ত নুন, চিনি বা স্যাটুরেটেড ফ্যাট জাতীয় খাবার খাবেন না। সেই সঙ্গে এই খাবারগুলিও খাদ্য তালিকা থেকে বাদ দিন। দেখুন কোন কোন খাবার একদমই খাবেন না।
আপনি কি জানেন প্রতি মানুষের শরীরে কোলেস্টেরল দুই ধরনের হয়ে থাকে। একটি হল LDL (এল ডি এল ) ও অপরটি হল HDL(এইচ এল ডি)। LDL কোলেস্টেরল হল লো ডেনসিটি, এতে রক্তের ঘনত্বের অনেক কম থাকে, আরেকটি হল HDL কোলেস্টেরল হল যেটিতে রক্তের ঘনত্ব অনেক বেশি থাকে। যে ব্যক্তির শরীরে কোরেস্টেরলের মাত্রা বেশি থাকে সেই ব্যক্তির হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা সব থেকে বেশি।

- প্রক্রিয়াজাত খাবার
যে সকল ব্যক্তি কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু কখনোই প্রক্রিয়াজাত কোনও খাবার খাবেন না। যেমন- কুকিস, কেক, পেস্ট্রি এই জাতীয় খাবার এড়িয়ে চলুন। সেই সঙ্গে সোডা, মিষ্টি রয়েছে যেকোনোও পানীয়, এগুলি খেলে কোলেস্টেরলের মাত্রা হু হু করে বাড়তে পারে।
- রেডমিট
ইচ্ছা থাকলেও উপায় নেই। এমন অনেকেই রয়েছেন যারা রেড মিট খেতে ভীষণ পছন্দ করেন। তবে যারা উচ্চ কোলেস্টেরলের রোগী তাদের একদম রেডমিট খাবেন না। এতে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকবে। এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। রেডমিট খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
- তেল মশলাযুক্ত খাবার, তেলেভাজা
শরীর সুস্থ রাখতে এমনিতেই চিকিৎসকেরা বলেন কম তেল মশলাযুক্ত খাবার খেতে। তবে যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের একদমই তেলেভাজা খাওয়া চলবে না। এটি তাদের শরীরের জন্য খুব খারাপ। তাই তেলেভাজা খাওয়া এড়িয়ে চলুন।
- মিষ্টি
মিষ্টি খেতে আমরা কমবেশি সকলেই ভীষণ ভালোবাসি। তবে কোলেস্টেরলের মাত্রা শরীরে নিয়ন্ত্রণে রাখতে এড়িয়ে চলুন মিষ্টি খাওয়া। এতে কিন্তু শুধু যে কোলেস্টেরলের মাত্রা বাড়বে তা নয়। সুগার হওয়ার সম্ভাবনাও থাকবে। যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদেরও কিন্তু রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।












Click it and Unblock the Notifications