Health Tips: মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে আজ থেকে ডায়েটে রাখুন এই খাবারগুলি
এমন অনেকেই রয়েছেন যারা মাঝে মধ্যেই ভুলে যান। মানসিক চাপের কারণে ভুলে যাওয়ার মতোন সমস্যা দেখা দেয় অনেকের। আবার নার্ভের সমস্যা থেকেও এই সমস্যায় ভোগেন অনেকে।
সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে এই সমস্যা থেকে বের হয়ে যায়। মস্তিষ্কের ক্ষমতা যাতে আরোও বাড়ে তার জন্য এমন অনেক খাবার আছে যেগুলি খেতে হবে আপনাকে রোজ। কোন কোন খাবার নিত্যদিন খাবেন, দেখুন।

- মাছ
মস্তিষ্ক ভালো রাখতে রোজ মাছ খাওয়া খুব দরকার। এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার মস্তিষ্ক ভালো রাখবে ও আপনার স্মৃতিশক্তিকে আরোও উন্নত করবে।
- ব্রকলি
শীতকালে ব্রকলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই এটি খেলে আপনার মস্তিষ্কের কোনও সমস্যা থাকবে না।
- কুমড়ো বীজ
কুমড়ো খান, কিন্তু কুমড়োর বীজ ফেলে দেন অনেকেই। তবে কুমড়োর বীজ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে মস্তিষ্কও ভালো থাকে। এমন কি আপনার রক্তনালীও পরিষ্কার থাকবে এই বীজ। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে অনেকটাই।
- বাঁধাকপি
মস্তিষ্ক ভালো রাখতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন বাঁধাকপি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে, আয়োডিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি আপনার মস্তিষ্কের প্রত্যেকটি কোষকে ভালো রাখবে। অ্যালঝাইমার রোগ থেকে মুক্তি দেবে এই সবজি।
- ডার্ক চকোলেট
যদি আপনি মস্তিষ্ক ভালো রাখতে চান তাহলে রোজ খেতে পারেন চকোলেট। চকোলেট খাওয়ার স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো, তবে ডার্ক চকোলেট খাওয়ার চেষ্টা করবেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
- আখরোট, বাদাম
মস্তিষ্ক ভালো রাখতে রোজ খান আকরোট , বাদাম। এতে আপনার ভুলে যাওয়ার মতন কোনও সমস্যা থাকলে তাও কিন্তু সহজে কমে যাবে।
- সবুজ শাক সবজি
মস্তিষ্ক ভালো রাখতে সবুজ শাকসবজি খাওয়া দরকার। যেমন- পালংশাক, ফুলকপি , বাঁধাকপির মতন সবজি। যদি রোজ এগুলি খান তাহলে আপনার মস্তিষ্কের কোনও সমস্যা থাকবে না। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ফলিক অ্যাসিড, লুটেইন, ভিটামিন থাকে।
- হলুদ
হলুদ খেলেও কিন্তু মস্তিষ্ক ভালো থাকে। মানসিক চাপ কমবে। তবে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তবেই খাবেন।












Click it and Unblock the Notifications