Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Health Tips: হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে আজ থেকেই ডায়েটে রাখুন এই খাদ্যগুলি

বর্তমান সময়ে দেশে হার্টের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু কম নয়। হার্টের সমস্যা থেকেই কিন্তু হার্ট অ্যাটাকের শিকার হন অনেকেই। কার্ডিওভাসকুলার এমন একটি রোগ যা আপনার হার্ট ও রক্তনালীকে বিশেষভাবে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে, প্রতিবছর ১৭.৯ মিলিয়ন মানুষের মৃত্যুর কারণই হল হার্ট অ্যাটাক।

হার্টের সমস্যায় তারাই ভোগেন যাদের রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের সমস্যা, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন বা যারা সঠিক সময় খাওয়া-দাওয়া করেন না, তাদের সঠিকভাবে ঘুম হয় না। তারাও কিন্তু হার্টের রোগের শিকার হন। যাদের হার্টের সমস্যা রয়েছে তাঁরা কখনোই চর্বিযুক্ত খাবার খাবেন না। তাঁরা কিন্তু বেশি পরিমাণে নুন খাবেন না।

Health Tips

  • হার্ট ভালো রাখতে কী করবেন

ত্রিশ হাজার পুরুষের উপর একটি সমীক্ষা করে দেখা গেছে, যে পুরুষদের ওজন বেশি, সেই সব পুরুষদের ৭২ শতাংশই হার্টের রোগের সমস্যায় ভুগছেন। তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেশি। আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই সঙ্গে আপনাকে খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে।

  • নজর দিন ডায়েট চার্টে

হার্টকে ভালো রাখতে চান তাহলে আপনার ডায়েটের দিকে বিশেষ নজর দিন, এমন কোনও খাবার খাবেন না, যাতে আপনার শরীরে ক্যালোরির পরিমাণ বাড়তে থাকে। ওজন কমাবার চেষ্টা করুন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, ৩০ শতাংশ কম ক্যালোরিযুক্ত খাবার নিত্যদিন খান। কখনোই বেশি পরিমাণে রেডমিট খাবেন না। সেই সঙ্গে চর্বিযুক্ত খাবারও বাদ দিন।

  • গবেষণায় কী তথ্য উঠে এল

চিকিৎসকেদের মতে, চর্বিযুক্ত যেকোনও খাবার, জলপাইয়ের তেল, বাদাম, মাছ, মদ, প্রচুর পরিমাণে তেল, এগুলি যারা বেশি পরিমাণে খান তাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। বর্তমান সময়ে প্রায় দুই তৃতীয়াংশ মানুষ হার্টের যেকোনোও সমস্যা, স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার কারণে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। হৃদরোগে ঝুঁকি কমাতে চাইলে আপনাকে খাদ্য তালিকায় রাখতে হবে ফলমূল, শাকসবজি। ১২ বছর ধরে ১৫ হাজার পুরুষের উপর গবেষনা করে দেখা গেছে বেশিরভাগ পুরুষরা কিন্তু নিত্যদিন শাকসবজি বেশি খান তাদের ২৫ শতাংশ হৃদরোগের ঝুকি কম। মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, একটু বেশিই থাকে।

  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন

কোনও ব্যক্তি উচ্চ রক্তচাপের শিকার হন তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই আপনাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। আবার যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদেরও কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে থেকেই সাবধান হোন।

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্য তালিকায় আপনাকে রাখতেই হবে এই খাবারগুলি, দেখুন সেই খাবারগুলির মধ্যে কী কী রয়েছে।

  • ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খান

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন। যেমন-মাছ। এগুলিতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলি খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রনে থাকবে। এমন কি অন্ত্র ভালো রাখতে সাহায্য করে এই মাছ।

  • নিয়মিত খাদ্য তালিকায় রাখুন ফাইবার সমৃদ্ধ খাবার

যদি আপনি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান এবং হার্টকে ভালো রাখতে চান তাহলে নিত্যদিন খান ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন। যেমন বাদামী চাল, ওটস, যেকোনও শস্য জাতীয় খাবার। প্রচুর পরিমাণে শাকসবজি খান এতে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। যদি আপনি নিত্যদিন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, ফল খান তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমবে। যেমন বেরি ফল, এতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, প্রচুর পরিমাণে খনিজ থাকে। যা আপনার হার্টের জন্য খুব ভালো।

  • কী খেলে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট ভালো রাখতে ও কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে নিত্যদিন বাদাম, আখরোট খান। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি খেলে আপনার হার্ট অ্যাটাকেরও ঝুঁকি অনেকটাই কমবে। ডাল, ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, পটাশিয়াম থাকে এগুলি খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। তাই এটি আপনি নিত্যদিন খেতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+