Health Tips: বারবার অসুস্থ হয়ে পড়ছেন, নিজেকে সুস্থ রাখতে কী কী খাবেন
এমন অনেকে আছেন যারা প্রায় সময়ই অসুস্থ হয়ে পড়েন, সঠিক পরিমাণে খাওয়া-দাওয়ার পরেও কিন্তু তারা অসুস্থ হন। জ্বর, সর্দি-কাশি তাদের লেগেই থাকে, শরীরে কাজ করার ইচ্ছা থাকে না, ক্ষমতাও থাকে না। তাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক কম।
শরীর দুর্বল হওয়ার কারণে তারা বারবার অসুস্থ হন, তবে এমনটা হওয়া কিন্তু শরীরের জন্য একদমই ভালো না। রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল হওয়ার কারণে শরীরে পুষ্টির অভাব দেখা দেয়। আবার অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণেও মানুষের কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

- ভিটামিন সি
যদি আপনার শরীরে ভিটামিন সি'র অভাব থাকে তাহলে কিন্তু আপনি ঘন ঘন অসুস্থ হবেন। তাই নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন ভিটামিন সি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সেইসঙ্গে শরীরের যেকোন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। ভিটামিন সি আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। লেবু, কমলালেবু, ক্র্যানবেরি, পেয়ারা, মিষ্টি জাতীয় যেকোনো ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।
- ভিটামিন ডি
ভিটামিন ডিয়ের অভাবের কারণে অনেক সময় শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। অনেকেই মনে করেন যে সূর্যালোক থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ঠিকই তবে খাদ্য তালিকাতেও কিন্তু ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আপনাকে রাখতে হবে। তবেই আপনি সর্বদা সুস্থ থাকবেন। যেমন দুধ, চর্বি জাতীয় মাছ, দই ইত্যাদি। নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে হবে আপনাকেও।

- প্রোটিন
ভিটামিন সি, ভিটামিন ডির মতন প্রত্যেকটি ব্যক্তির শরীরে প্রোটিন প্রয়োজন। প্রোটিনের ঘাটতি থাকলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা ক্রমশ কমতে থাকবে। এটি খেলে শরীর সুস্থ থাকবে। তাই খাদ্য তালিকায় রাখবেন মাংস, মাছ, সয়াবিন, মটরশুঁটি, বাজরা ইত্যাদি খাবার রাখুন খাদ্য তালিকায়।
- অ্যান্টিঅক্সিডেন্ট
আপনি নিত্যদিন খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। এতে ফ্রি র্যা ডিকেল থেকে আপনি বাঁচতে পারবেন। যেমন, হলুদ, ডালিম, সবুজ শাকসবজি মতন খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়। এগুলি খেলে আপনার শরীর সুস্থ থাকে।
- প্রোবায়োটিক
যদি আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খান। যেমন- দুধ, দই- এগুলি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা শরীরে বাড়বে এবং সহজেই আপনি দুর্বল হবেন না।
- ওমেগা থ্রি অ্যাসিড
প্রতিটি মানুষের শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার খাওয়া উচিত। এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। যেমন চর্বিযুক্ত মাছ, তিলের বীজ, আখরোট, বাদাম- এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড থাকে।












Click it and Unblock the Notifications