Health Tips: রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনিও মানুন এই আয়ুর্বেদিক প্রতিকারগুলি

প্রতিটি মানুষের শরীর সুস্থ থাকা খুব দরকার, এমন অনেকেই রয়েছেন যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা খুব কম অর্থাৎ তারা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। আবার শীত পরলে রোগ প্রতিরোধের ক্ষমতা একটু কমে যায়।

এসময় সকলেরই সুস্থ থাকা দরকার, তার জন্য এমন অনেক খাবার-দাবার আছে যেগুলি নিত্যদিন খাওয়া উচিত, না হলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে এই আয়ুর্বেদিক প্রতিকারগুলি মানতে পারেন, দেখুন সেগুলি কী কী।

Health Tips

  • তুলসী

যদি আপনি রোজ তুলসী পাতা খান, তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। তুলসীতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাছাড়াও থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, ভিটামিন এ, ভিটামিন সি, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন যা কিন্তু আপনার শরীরের জন্য খুব ভালো। তুলসী পাতা খেলে আপনার বুকে যদি কোনও পুরানো কফ থাকে তাহলে কিন্তু তা বেরিয়ে যাবে। তবে মনে রাখবেন তুলসী পাতা কিন্তু খালি পেটে খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো।

  • গিলয়

গিলয় হচ্ছে একটি প্রাকৃতিক ওষুধ, এটি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে বা যখন শরীর দুর্বল হয়ে যায় বা কেউ কোনও কঠিন ভাইরাসে আক্রান্ত হন তখন কিন্তু গিলয় খেলে খুব উপকার হয়।

  • আমলকি

আমলকি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে, সেই সঙ্গে সঙ্গে আপনার শরীরও কিন্তু সুস্থ থাকবে। তাই আপনিও কিন্তু নিত্যদিন আমলকি খেতে পারেন, কারণ, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফাইবার থাকে।

  • হলুদ

হলুদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমরা নিত্যদিনের রান্নায় হলুদ খাই তবে কাঁচা হলুদ খেলে শরীরে বেশি উপকার হয়। কারকিউমিন থাকার কারণে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়তে থাকে। হলুদ গুঁড়োতে তাতে সামান্য দুধ দিয়ে দিয়ে আপনি খেতে পারেন, এটিও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, যদি একান্তই তা না পারেন তাহলে কাঁচা হলুদের কোয়াও খেতে পারেন।

  • অশ্বগন্ধা

মানসিক চাপ কমাতে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে অশ্বগন্ধা খেতে পারেন। অশ্বগন্ধাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, তাছাড়াও রয়েছে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি ইত্যাদি, অশ্বগন্ধা পাতা পেস্ট করে দুধের সঙ্গে খেতে পারেন। সকালে যদি আপনি রোজ খালি পেটে এটি খান তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+