Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Health Tips: অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি কমাতে রোজ পাতে রাখুন এই খাদ্যগুলি

Health Tips: বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কিন্তু অস্টিওপোরোসিসে রোগে ভোগেন। এই রোগ মূলত হাড়ের একটি সমস্যা। এই হাড়ের ব্যথায় কিন্তু মানুষ কাবু হয়ে যান। মানুষের শরীরে খনিজের পরিমাণ ও বোন মাস যখন কমতে শুরু করে তখনই কিন্তু মানুষের শরীরে হাড়ের ক্ষয় হতে শুরু করে, এটি মূলত অস্টিওপোরোসিস রোগের কারণ। এই কারণে হাড়ের ক্ষয় হয়। আর এই কারণে হাড় কিন্তু খুব সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই সমস্যা কখনোই আপনি এড়িয়ে যাবেন না।

এর জন্য আপনাকে সঠিক পরিমাণে খাওয়া দাওয়া শুরু করতে হবে। এটি থেকে বেরোতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাকে। যদি আপনি হাড়ের ক্ষয় রোধ করতে চান বা অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি কমাতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখতে পারেন।

Health Tips

  • দুগ্ধজাত খাবার

যদি আপনি অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি কমাতে চান, তাহলে নিত্যদিন দুগ্ধজাত যে কোন খাবার খাওয়ার চেষ্টা করবেন। কারণ এই গুলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি থাকে। এটি খেলে আপনার হাড়ের ঘনত্ব বাড়বে। সেই সঙ্গে আপনার হাড় মজবুত হবে। হাড় ভেঙে যাওয়ার ঝুঁকিও কমবে।

  • সবুজ শাক সবজি

যে ব্যক্তি নিত্যদিন সবুজ শাকসবজি খান, তাঁর স্বাস্থ্য ভালো থাকে। শুধু তাই নয়, হাড় খুব মজবুত থাকে। কারণ সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। তাই এটি আপনার হাড় ভাঙা প্রতিরোধ করতে সাহায্য করবে।

  • স্যামন মাছ

হাড়কে আরোও মজবুত করতে এবং এই রোগের ঝুঁকি কমাতে নিত্যদিন স্যামন মাছ খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি থাকে । আপনার হাড় যেমন মজবুত হবে। সেই সঙ্গে আপনার শরীর সুস্থ থাকবে। শুধু তাই নয়, এটি খেলে আপনার শরীরের প্রদাহ কমবে।

Health Tips

  • বাদাম

যদি আপনি প্রচুর পরিমাণে বাদাম খান, তাহলে আপনার শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ইয়ের মাত্রা পূরণ হবে। সেই সঙ্গে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। চোখ ভালো থাকবে।

  • কমলালেবু

এই রোগের ঝুঁকি কমাতে নিত্যদিন খান কমলালেবু। যদিও এই ফলটি শীতকালীন ফল, বারো মাস এটি পাওয়া যায় না। তবে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটি খেলে আপনার হাড় মজবুত হবে। সেই সঙ্গে ত্বক থাকবে উজ্জ্বল।

  • ডিম

এই রোগের ঝুঁকি কমাতে নিত্যদিন খাদ্য তালিকা একটি করে হলেও ডিম রাখুন। ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য প্রচুর ভালো। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে।

  • তিলের বীজ

তিলের বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস থাকে। তাই এটি খেলে আপনার হাড় আরও মজবুত করতে চাইলে তিলের বীজ খেতে পারেন। এটি খেলে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি মিটবে। শুধু তাই নয়, এতে থাকে ফাইবারও। অন্ত্র ভালো রাখতে এটি খেতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+