Health Tips: শীতে ভেতর থেকে শরীর গরম রাখতে হট চকোলেট থেকে কাশ্মীরি কাওয়া চা খেতে পারেন

শীতকালে আমাদের সকলেরই প্রায় ঠান্ডা লেগে যায়, সর্দি-কাশির লাগার সম্ভাবনা থাকে। এই সময়ে আপনি সোয়েটার, টুপি যতই পরুন না কেন, ভেতর থেকে শরীর যেন সহজে গরম হতেই চায় না।

আপনাকে শরীর গরম করার জন্য আপনাকে খাবার দাবারের দিকে বিশেষ নজর দিতে হবে। কোন কোন পানীয় খেলে আপনার শরীর ভেতর থেকে গরম থাকবে, দেখুন।

Health Tips

  • হট চকোলেট

সকলেই হট চকোলেট খেতে ভীষণ পছন্দ করেন, কারণ শীতকালে সবচেয়ে মজার একটি খাবার হল হট চকোলেট। এই চকোলেট খেতে কিন্তু খুব সুস্বাদু। এই শীতের মরসুমে এই হট চকোলেট খেলে আপনার শরীর ভেতর থেকে গরম থাকবে। এমনকি সর্দি-কাশি দেখেও মুক্তি মিলবে আপনার। কীভাবে বানাবেন, দেখুন, প্রথমে দুধ গরম করে নিন, তাতে চিনি, কোকো পাউডার এবং চকোলেট দিন, চকোলেট ভালোভাবে গরম হয়ে গেলে গেলে তারপর সেটি একটি কাপে রাখুন। তার উপরে কিছু ক্রিম আর গ্রেট করা চকোলেটও দিতে পারেন, তাহলেই আপনার বাড়িতেই খুব সহজেই তৈরি হয়ে যাবে হট চকোলেট।

  • কাশ্মীরি কাওয়া চা

কাশ্মীরি কাওয়া চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি আপনি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে তৈরি করতে পারেন। এটি গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আপনিও এই শীতের মরসুমে এটা ট্রাই করে দেখতে পারেন।

  • দুধ আর হলুদ

শীতকালে শরীর সুস্থ রাখতে আপনিও নিত্যদিন দুধ ও হলুদ একসঙ্গে মিশিয়ে খেতে পারেন। হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকবে। দুধে হলুদ গুঁড়ো, আদা, দারচিনি দিয়ে আপনি যদি খান। তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে শরীর ভেতর থেকে গরম থাকবে। যদি পারেন সেই সঙ্গে সামান্য গোলমরিচ গুঁড়ো আপনি দিতে পারেন।

  • আদা চা

আদা চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সামান্য আদা দিয়ে চাটাকে ফোটাবেন। এটি খেলে আপনার গলায় যদি ব্যথা থাকে সেই ব্যথা কমবে, কোনও ভাইরাসে আপনি আক্রান্ত হবেন না। এমন কি শরীর গরম রাখতেও সাহায্য করে এটি।

  • গরম স্যুপ

শরীর গরম রাখতে আপনি ভরসা রাখতে পারেন এক বাটি গরম স্যুপের উপর। আপনি শীতকালীন সমস্ত সবজি দিয়ে এটি তৈরি করতে পারেন। আর যদি আপনি মাংস খেতে পছন্দ করেন তাহলে আপনি চিকেন স্যুপ করেও খেতে পারেন।এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। শরীর ভালো থাকবে, সেই সঙ্গে পুষ্টি ও শক্তি দুটোই পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+