Health Benefits of Pickles: আচার খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো?
খাবারের সঙ্গে যদি টক, মিষ্টি, ঝাল আচার হয়, তাহলে আর কোনও কথাই নেই, খাবারের স্বাদ যেন আরোও বেড়ে যায়। নিরামিষ খাবার অনেকেই খেতে পারেন না, তবে তার সঙ্গে যদি একটু আচার দেওয়া হয়, যেমন আমের আচার, কুলের আচার, লেবুর আচার হয় তাহলে যেন মাছ মাংস ফেলে সেই খাবারটা আমাদের কাছে আরোও সুন্দর হয়ে ওঠে এবং আরোও স্বাদযুক্ত হয়ে যায়। ভারতীয় খাদ্য সংস্কৃতিতে আচারের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সকলেরই প্রায়।
প্রাচীনকাল থেকে আমাদের দেশে আচার তৈরি হয়। শীতকালে রোদ্দুরে দুপুরে পিঠ দিয়ে আচার খাওয়ার মজাই আলাদা, কিম্বা সন্ধ্যেবেলা, আমের আচারে তেল দিয়ে মুড়ি খাওয়া যেন প্রত্যেকটি বাঙালির কাছেই একটা আলাদা ভালোবাসা।

আচারের রয়েছে প্রচুর গুন
এমন অনেকের রয়েছেন, সারা বছরই রুটি বা ভাতপাতে অল্প একটু হলেও আচার হলে মন্দ হয় না, আবার এমন অনেকে রয়েছেন যারা শুধু শীতকালে আচার খান, আচার শুধু আমাদের সাধ বাড়ায়, তা কিন্তু নয় আচারের রয়েছে প্রচুর গুন। যা হয়তো আমরা অনেকেই জানিনা, জানুন এই প্রতিবেদন থেকে।

অন্ত্র ভালো থাকে
আচার যখন তৈরি করা হয় তাতে তেল বা ভিনেগার দেওয়া হয়, ফল বা সবজির আচার তৈরি করতে তেল বা ভিনেগারের সঙ্গে বিক্রিয়া হয়ে ল্যাকটিক, সাইট্রিক ও অ্যাসেটিক তৈরি করে। এটি কিন্তু শরীরের জন্য খুব ভালো। এটি আপনার হজম ঠিকঠাক হবে, শুধু তাই নয়, আপনার অন্ত্র ভালো থাকবে।

শরীর সুস্থ রাখতে কী খাবেন
এমন কিছু ফল বা শাকসবজি দিয়ে কিছু তৈরি আচার হয়, যেগুলি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই ধরনের আচার খেলে আপনার শরীর সুস্থ থাকবে। শুধু তাই নয় শরীরে আপনি জোরও পাবেন।

আচার খাওয়া কেন ভালো
আচারে প্রচুর পরিমাণে নুন থাকে না, যদি আপনার প্রেসার হাই থাকে তাহলে কিন্তু আপনি কম লবণ যুক্ত আচার খেতে পারেন। আপনি ঘরে তৈরি করে আচার খাওয়া খেতে পারেন।

আচারে কী কী থাকে
যদি আপনি শরীর সুস্থ রাখতে চান এবং ঘরে তৈরি আচার খেতে চান তাহলে আপনি ঘরে মশলা ছাড়াও আচার করতে পারেন। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল বা সবজি দিয়ে আচার তৈরি করে আপনি খেতে পারেন।

মাসিকের সময় আচার খাওয়া কি ভালো
আবার অনেকে মনে করেন, যদি এটি আজকে থেকে নয় অনেক আগে থেকেই মানুষ ভাবছেন, মাসিকের সময় টক আচার খাওয়া বা অম্ল যুক্ত আচার খাওয়া একদমই ভালো না। এতে মাসিক বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

ডায়াবেটিস রোগীদের জন্য আচার খাওয়া ভালো
জানেন ডায়াবেটিস রোগীদের জন্য আচার খাওয়া খুব ভালো। আচারের মধ্যে ক্যালরি এবং কার্বোহাইড্রেট কম থাকে, তাই তাদের খাবার খুব দ্রুত হজম হয়, রক্তে শর্করা রাখে নিয়ন্ত্রণে। তাই যদি পারেন আপনিও প্রায় সময়ই আচার খান।

ওজন নিয়ন্ত্রণে রাখে
আচারে রয়েছে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। যদি আপনি চেহারা কমাতে চান বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আপনি আচার খেতে পারেন। রুটি, পরোটা, ভাতের সঙ্গে আচার খেলে মুখের স্বাদও বদলাবে এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে আচার খাওয়া ভালো।

গ্যাস, অম্বল কমাতে খান আচার
আচারের মধ্যে রয়েছে প্রচুর প্রোবায়োটিক, যা আপনার হজম শক্তিকে উন্নত করতে সক্ষম। ডায়রিয়া, পেট ফোলা, কোষ্ঠকাঠিন্যের সাহায্য করে। তাই যাদের নিয়মিত গ্যাস, অম্বলের সমস্যা রয়েছে তারা কিন্তু আচার খেতে পারেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications