গণেশ চতুর্থীতে এবার গণপতির ভোগে দিন এই মোদক, কীভাবে বানাবেন, জানেন
গণেশ চতুর্থী আসতে আর বেশি দিন বাকি নেই। চলতি বছর ৭ সেপ্টেম্বর পালিত হবে এই বিশেষ দিন। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই দশ দিনব্যাপী গনেশ ঠাকুরের বড় করে পুজোর আয়োজন করেন গণপতির ভক্তরা।
এই বিশেষ দিনে গনেশকে মোদক দেওয়ার রীতি রয়েছে। যা খেতে ভীষণ পছন্দ করেন গণপতি। তাই আপনি কিন্তু মোদক দোকান থেকে না কিনে বাড়িতেই বানাতে পারেন চকোলেট মোদক। গণেশের থালায় থাকুক চকোলেট মধু। কীভাবে বানাবেন এই মোদক, জানুন।

চকোলেট মোদক বানাতে আপনার লাগবে- মাখন, ডার্ক চকোলেট, কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স, ক্ষীর, আখরোট ও নারকেলের গুঁড়ো। ঘরোয়া এই উপায়েই আপনি বাড়িতে বানান এই চকোলেট মোদক। যা খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এমনিতে এটি আপনি বাড়িতে বানিয়ে রাখতে পারেন। যা কিন্তু অনেক দিন ভালো থাকবে।
কীভাবে বানাবেন- প্রথমে গ্যাসে একটি পাত্র বসান । তারপর তাতে পরিমাণ মতন মাখন দিয়ে দিন। মাখন ভালোভাবে গরম হয়ে গলে গেলে তাতে ডার্ক চকলেট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। যখন চকলেটের সঙ্গে মাখন ভালোভাবে মিশে যাবে, তখন কনডেন্সড মিল্ক ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে দিয়ে নাড়ুন। তারপর আখরোট (গুঁড়ো করে নেবেন) নারকেলগুলো ভালোভাবে মেশান।
নারকেল গুঁড়ো ভালোভাবে মেশানোর পর মিশ্রণটি তারপর ঘন হয়ে এলে ঢেলে নিন। ঠান্ডা করবার জন্য রেখে দিন আধ ঘণ্টা। ঠান্ডা হয়ে গেলে মোদকের আকারে বানিয়ে নিন চকোলেট মোদক। তাহলেই তৈরি হয়ে যাবে এই মোদক। এই চকোলেট খেতেও কিন্তু অসাধারণ লাগে।












Click it and Unblock the Notifications