বর্ষাকালে এই টিপসগুলি মানলেই হাজারও রোগ দূরে পালাবে, সুস্থ থাকবেন পুরো মরসুম
গরম থেকে অবশেষে স্বস্তি দিয়েছে বর্ষা। আর এই মরসুমে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলেরই দুর্বল হয়ে যায়। বারবার বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে যান অনেকেই। এসময় ভালো খাওয়া দাওয়া করতে হয়। প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হয়। জীবনযাত্রার মান ঠিক রাখতে হয়।
অনেক সাবধানে থাকার পরেও এই সময় শিশু, বয়স্ক ব্যক্তিদের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে। তাই এই সময়ে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে অবশ্যই মানবেন এগুলি। এতে সহজে অসুস্থ হবেন না, শরীর ফিট থাকবে। সেই সঙ্গে ঠান্ডা লাগবে না। জ্বর, সর্দি কাশির ঝুঁকি কমবে। কী কী মানবেন, জানুন।

- মুখে বারবার হাত দেবেন না
চিকিৎসকের মতে, আপনার হাত বারবার মুখে দেবেন না। হাতে ব্যাকটেরিয়া থাকে। যা মুখের সংস্পর্শে এসে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই বর্ষা ঋতুতে যখনই আপনি মুখে হাত দেবেন বা খাবার খাবেন। অবশ্যই তার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোবেন। সেই সঙ্গে বাইরের খাবার এড়িয়ে চলুন।
- প্রচুর জল খাবেন
বর্ষাকালে যেহেতু কম না তেষ্টা পায়, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন। না হলে শরীরের জলের ঘাটতি দেখা দেবে। এই ঋতুতে প্রচুর পরিমাণে জল না খেলে আপনার বড় রোগের ঝুঁকি বাড়তে পারে। সেই সঙ্গে কিডনি রোগও হতে পারে। তাই আগেই সাবধান হন আপনি। তবে উষ্ণ গরম জল খেতে পারেন। যা খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।
- ভাপ নেবেন
ঠান্ডা থেকে মুক্তি পেতে ও সর্দি- কাশি ঝুঁকি কমাতে শরীরকে একদম ফিট রাখতে, বর্ষাকালে অবশ্যই সপ্তাহে একদিন করে হলেও ভাপ নেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার নাক বন্ধ হয়ে গেলেও তা থেকে মুক্তি পাবেন। অবশ্যই লবঙ্গ দিয়ে চা খাওয়ার চেষ্টা করবেন। এতে শরীর ভালো থাকবে। এই দিয়ে গার্গল করুন
শরীর সুস্থ রাখতে গরম জল দিয়ে গার্গল করতে পারেন। উষ্ণ গরম জলে নুন দিয়ে গার্গল করবেন। তবেই গলা ব্যথা থাকলে কমবে। যদি সর্দি কাশি থাকে তা কমবে। শরীর একদম ফিট থাকবে। তারপরেও যদি বেশি শরীর খারাপ হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications