গরমে প্রায় সময়েই ক্লান্ত লাগছে , এই মরসুমে শরীরকে ফিট রাখতে মানুন টিপসগুলি

গরমকালে বেশিরভাগ মানুষেরই কিন্তু শরীর খারাপ হয়ে যায়। সূর্যের প্রখর তাপ অনেকেই সহ্য করতে পারেন না। এই সময় প্রচুর পরিমাণে ঘাম হওয়ার কারণে শরীর প্রচন্ড অলস লাগে। কাজ করার ক্ষমতা থাকে না।

তবে এই সময় শরীরের দিকে বিশেষ নজর দিতে হয়। এই মৌসুমে নিজেকে ফিট রাখতে কী করবেন, দেখুন।

Summer

  • সময় মতো পর্যাপ্ত পরিমাণে ঘুমান

গরমকালের সময় মতন ঘুমান। অন্তত আট ঘন্টা ঘুমাবেন। এসময় ঘুমের খুব দরকার। তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন না। যদি আপনি ভালোভাবে ঘুমাতে না পারেন বা পর্যাপ্ত পরিমাণে না ঘুমান তাহলে শরীর কিন্তু খারাপ করবে। কিন্তু ত্বক ক্রমশ শুকিয়ে যাবে। এই সময় আপনি না ঘুমাতে পারলে রাতে শোওয়ার আগে সামান্য পরিমাণ নাকের তেল দিয়ে ঘুমান।

  • বারবার মুখ ধুয়ে নিন

গ্রীষ্মকালে ত্বক কিন্তু প্রচন্ড পরিমাণে শুকিয়ে যায়। আবার অনেকের ত্বকের র্যা শ বেরোয়। সূর্যের প্রখর তাপে ত্বক নষ্ট হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এই সময়ে ত্বক উজ্জ্বল করতে আপনাকে ভালোভাবে স্নান করতে হবে। তবে কখনোই কিন্তু মুখে গরম জল দেবেন না। বারবার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

  • ফুল হাতা জামা কাপড় পড়ুন

গরমকালে প্রচুর পরিমাণে পোকামাকড়, মশা, মাছি বেরোয়। তাই এদের থেকে নানান রোগের সৃষ্টি হয়। এসময় পারলে ফুলহাতা জামা কাপড় পরুন। মশা একদমই কামড়াতে দেবেন না। তাই মশার ওষুধ জ্বালান। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পোকামাকড় যেন না ঢুকে সে দিকে লক্ষ্য রাখুন।

  • সুষম খাবার খান

গরমকালে শরীর ফিট রাখতে আপনাকে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। এসময় যতটা পারবেন পুষ্টি সম্মত, সুষম খাবার খাবেন। হালকা খাবার খাবেন। এসময় কখনো তেল, মশলাযুক্ত খাবার খাবেন না। তাহলে কিন্তু আপনার পেট ভার থাকবে। বদহজম হতে পারে। তাছাড়াও ওজন বাড়তে পারে।

  • সঠিক জুতো প্রুন

গরমকালে যখন বাড়ির বাইরে বেরোবেন তখন কিন্তু সঠিক জুতো পরুন। এসময় ফ্ল্যাট বা স্লিপার জাতীয় জুতো পরার চেষ্টা করুন। এতে আপনার পায়ে ব্যথা হবে না। কোনও ফোসকা পড়বে না। আবার পায়ে ঘাম থেকে কোন গন্ধও হবে না। আর আপনার জুতো মাঝে মধ্যেই সূর্যের আলোতে রাখার চেষ্টা করুন।

  • রোজ ব্যায়াম করুন

অনেকে কিন্তু গরমকালে শরীরচর্চা করেন না। তবে এই মরসুমেই কিন্তু নিত্যদিন যোগ ব্যায়াম বা ওয়ার্কআউট করার প্রয়োজন। তবেই শরীর ফিট থাকে এবং মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন। ব্যায়াম করলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। শরীরে কোন ব্যাথা থাকে না। ভেতর থেকে শরীর ফিট থাকবে।

  • রোজ স্নান করুন

গরমকালে নিত্যদিন স্নান করবেন। পারলে দু’বার করে স্নান করুন। ব্রাশ করুন। হাত-পা পরিষ্কার রাখুন। রোদ্দুরে বেরোবার আগে মুখে সানস্ক্রিন লাগান।

  • রোজকার খাদ্য তালিকায় রাখুন এগুলি

এই সময়ে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিনযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। যেমন- ডাল, মাছ ইত্যাদি খান। রোজ খান স্যালাড। তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। সেই সঙ্গে পুষ্টির ঘাটতিও পূরণ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+