অনিদ্রার সমস্যায় ভুগছেন, শান্তিতে ঘুমাতে মুঠো মুঠো ঘুমের ওষুধ না খেয়ে করুন এই কাজগুলি
এমন অনেকেই রয়েছেন যারা রাতে শোওয়ার পর বিছানায় এপাশ ওপাশ করেন। কিছুতেই তাদের ঘুম আসে না। ক্লান্ত থাকলেও তাদের ঘুম কিন্তু একদমই আসতে চায় না। যে কারণে তাদের শরীর প্রচন্ড খারাপ হয়। আবার অনেকের এই ঘুম না হওয়ার কারণে ঘুমের ওষুধ মুঠো মুঠো খান। তবে তাতে কিন্তু শরীর আরোও বেশি খারাপ হয়। ঘুম সঠিকভাবে না হলে খিদে ভালোভাবে পায় না। মাথা ঘোরে, তন্দ্রা লাগে, পেটে ব্যথা হয়।
নিদ্রাহীন সমস্যায় দেশের বেশিরভাগ মানুষই ভুগছেন। আর এই অনিদ্রা কমানোর জন্য আপনি বেশ কিছু টিপস আছে সেগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। দেখুন কী কী করবেন।

- মোবাইল রাতে ব্যবহার করবেন না
এমন অনেকেই রয়েছেন যারা রাতে বিছানায় শোওয়ার পরেও মোবাইলে ব্যস্ত থাকেন। তবে তাদের এই অভ্যাস কমাতে হবে। কারণ মোবাইলের আলো আপনার চোখে পড়ায় আপনার ঘুমের ব্যঘাত ঘটতে পারে। মোবাইল থেকে নির্গত আলো মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে। যা আপনার রাতে ঘুম কেড়ে নিচ্ছে। রাতে ঘুমানোর ১ থেকে ২ ঘন্টা আগে আপনি ফোন বা কম্পিউটার থেকে দূরে থাকবেন। তবেই আপনার ভালো ঘুম হবে।
- এই চা খান রোজ
রাতে ভালো ঘুমোনোর জন্য আপনি সকালবেলা নিত্যদিন অশ্বগন্ধা বা ক্যামোমাইলের চা খান। এই শুধু ভেষজ তা কিন্তু নয়। এই চা খেলে আপনার শরীরে মেলাটোনিন হরমোন বাড়বে। স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমবে। যে কারণে আপনি রাতে খুব শান্তিতে ঘুমাতে পারবেন।
- সূর্য প্রণাম করুন
যদি আপনি অনিদ্রার সমস্যায় ভোগেন তাহলে নিত্যদিন সূর্য প্রণাম করুন। এতে আপনার শরীর পুরো সুস্থ এবং ফিট থাকবে । যাতে আপনার কর্টিসল এবং মেলাটনির হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এতে আপনার অনিদ্রা দূর হবে এবং শরীরও কিন্তু ভালো থাকবে।
- রোজ করুন এই আসন
রাতে ভালো ঘুমানোর জন্য আপনাকে নিত্যদিন বিছানায় শোওয়ার আগে বলাসন করতে হবে। এই আসন আপনার মনকে শান্ত করবে। শরীরকে শান্ত রাখবে। শ্বাস-প্রশ্বাস ভালোভাবে নিতে পারবেন। কীভাবে করবেন এই ব্যায়াম। প্রথমে হাত-পা সম্পূর্ণ ঢিলে করে দিন, শক্ত করে একদমই রাখবেন না। শিথিল ভঙ্গিতে থাকুন। ঘুমাবার আগে কিছুক্ষণ ধ্যান করুন। তারপর বজ্রাসন করুন। অনেক সময় খাবার সঠিকভাবে হজম না হলেও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে।
- পায়ের তলা ম্যাসেজ করুন
রাতে সঠিকভাবে ঘুমোনোর জন্য তিলের তেল বা নারকেলের তেল দিয়ে আপনি পায়ের তলা ম্যাসেজ করুন। এটা আপনার রাতে ঘুম ভালো হবে। শুধ তাই নয় শরীরের রক্ত সঞ্চালনও কিন্তু ভালো হবে। সেই সঙ্গে মেজাজ ভালো থাকবে। তাই দেরি না করে আজ থেকেই শান্তিতে ঘুমাতে এই টিপসগুলি মানুন।












Click it and Unblock the Notifications