পোড়া বাসনের দাগ তুলতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, ৫ মিনিটেই ঝকঝকে বাসন পেতে মানুন এগুলি
বেশি মশলা দিয়ে রান্না করলে অনেক সময় কিন্তু বাসন পুড়ে যায়। আর এই পোড়া দাগ তুলতে কিন্তু ঘাম ঝড়ানো ছাড়া যেন কোনও উপায় থাকে না। যতই আপনি বাসন মাজুন না কেন, সহজে কিন্তু সেই বাসন থেকে পোড়া দাগ উঠতে চায় না। পোড়া বাসনে রান্না করতেও কিন্তু খুব অস্বস্তি লাগে।
যদিও বা পোড়া দাগ উঠে যায়, তাহলে কিন্তু অনেক সময় তেল চিটচিটে ভাব থেকে যায়। যাতে কিন্তু রান্না করাই যায় না। তা বেশিদিন হয়ে গেল সেই বাসন থেকে কিন্তু খুব বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়। তাই এই পোড়া দাগের বাসন ও তেল চিটচিটে ভাব কমাতে আপনি কিন্তু এই টিপসগুলি মানতেই পারেন।

বেকিংসোডা
যদি আপনার বাসন পুড়ে যায়, তাহলে সেই বাসন পরিষ্কার করতে আপনি কিন্তু বেকিং সোডা আর কিছুটা জল নিয়ে প্রথমে একটা পেস্ট তৈরি করুন। তারপর সেটি আপনার পোড়া বাসনের উপর লাগিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দিন। তারপর একটি ব্রাশের সাহায্যে সেই জায়গাটি ঘষতে থাকুন। দেখবেন কিছুক্ষণ পরেই পোড়া দাগ উঠে যাবে।
ভিনেগার
ভিনেগার দিয়েও আপনি আপনার বাসনের পোড়া দাগ তুলতে পারেন। যেমন একটি পাত্রে সামান্য ভিনেগারে সামান্য জল দিয়ে ভালোভাবে আপনি একটি স্কচবাইট দিয়ে যে বাসন আপনার পুড়ে গেছে সেটিতে ভালোভাবে মাজুন। তারপর ধুয়ে নিন। তাহলেই দেখবেন বাসনের পোড়া দাগ উঠে গেছে।
টম্যাটো
পোড়া বাসনের দাগ সহজে তুলতে আপনি টম্যাটো একটু পেস্ট করে নিন। প্রথমে টম্যাটো ও জল দিয়ে একটি পেস্ট করুন। তারপর সেই পেস্ট পোড়া বাসনে মাখিয়ে নিন। তারপর ১০ মিনিটে এভাবে রাখার পর বাসন মেজে ফেলুন। দেখবেন আপনার বাসন আগের নতুনের মত হয়ে গেছে।
সোডা আর লেবুর রস
পোড়া বাসনের দাগ তুলতে অবশ্যই সোডা ব্যবহার করুন। একটি পাত্রে সোডা রেখে দিন। তাতে সামান্য লেবুর রস দিয়ে দিন। তারপর পোড়া জায়গায় ভালোভাবে মিশিয়ে রাখুন। এতে কিন্তু বাসনের পোড়া দাগ সহজে উঠে যাবে।
মানুন এগুলি
বাসন পুড়ে গেলে কখনও ধোবেন না। আগে জলে ভিজিয়ে রাখবেন। সেই সঙ্গে মানবেন এই টিপসগুলি। এতে কিন্তু সহজেই বাসনের পোড়া দাগ বা হলুদের দাগ থাকলে তাও কিন্তু দ্রুত উঠবে।












Click it and Unblock the Notifications