গরমে হাতের সৌন্দর্য বাড়াতে কীভাবে নেবেন নখের যত্ন, জানুন
গরমকালে শরীরের পাশাপাশি সকলকে নখের যত্ন নিতে হয়। সেই সঙ্গে ত্বক, চুল তো রয়েছে। তবে নখ পরিষ্কার রাখতে কিন্তু বেশি সময় লাগে না।
তাই কাজের ফাঁকে বা অফিস থেকে এসে আপনিও কিন্তু আপনার নখের যত্ন নিতে পারেন। কীভাবে নেবেন নখের যত্ন, দেখুন।

- নখ সপ্তাহে সপ্তাহে কাটবেন
নখ যেহেতু আমাদের সৌন্দর্য বাড়ায়। তাই নখের যত্ন নেওয়া খুব দরকার। নখ যাতে কখনোও ভেঙে না যায়, মজবুত থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তাই সপ্তাহে সপ্তাহ অন্তর অন্তর নখ কেটে ফেলতে হবে। একটা কথা মনে রাখতে হবে। নেল কাটার দিয়েই কাটবেন। দাঁত দিয়ে কখনোই নখ কাটবেন না। গরমকালে নখের বিশেষ যত্ন নিতে হবে। তবেই কিন্তু নখ শক্ত ও সুন্দর থাকবে।
- নখ পরিষ্কার রাখবেন
নখ পরিষ্কার রাখার জন্য প্রথমেই আপনাকে আপনার নখ পরিস্কার রাখতে হবে। নখ পরিষ্কার রাখার জন্য আপনাকে অ্যাসিটোন ফ্রি নেলপালিশ রিমুভার ব্যবহার করতে হবে। যদি আপনার কাছে এটি না থাকে তাহলে একটি টুথব্রাশে সাবান লাগিয়ে সেটি দিয়ে আপনি নখ পরিস্কার রাখতে পারেন।
- নখে তেল বা ময়েশ্চারাইজার লাগাবেন
প্রথমে নখের তেল বা ময়েশ্চারাইজার লাগাবেন। এতে নখের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। গরমে যেন নখ সব সময় শুকিয়ে না যায়, নখের উজ্জ্বলতা যেন বজায় থাকে সেদিকে বিশেষ নজর রাখবেন।
- সূর্যের তাপ থেকে নখ দূরে রাখবেন
সূর্যের প্রখর তাপ থেকে থেকে চুল যেমনি আপনি রক্ষা করেন, ঠিক তেমনই নখকে রক্ষা করবেন। এসপিএফ যুক্ত নেলপালিশ আপনি নখে লাগাবেন। এতে কিন্তু আপনার নখ অনেক ভালো ও নরম থাকবে।
- নখ ভালো রাখতে কী খাবেন
নখ ভালো রাখার জন্য আপনাকে কিন্তু খাবার-দাবারের দিকেও বিশেষ নজর দিতে হবে। যেমন- নিত্যদিন ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, খনিসমৃদ্ধ খাবার খেতে হবে। তাছাড়াও প্রচুর পরিমাণে জল খেতে হবে। যাতে শরীর হাইড্রেট থাকে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। তবেই কিন্তু আপনার নখ ভালো থাকবে।












Click it and Unblock the Notifications