বাড়িতে আরশোলার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠছেন, মুক্তি মিলবে এই ঘরোয়া উপায়েই
রাত বাড়লেই বাড়িতে আরশোলার উপদ্রবে টেকা দায় হয়ে পড়ে অনেকের। আবার আরশোলা দেখলে অনেকে ভীষণ ভয় পান। ঘর-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও রান্নাঘর বা শৌচাগারে এদিক ওদিকে উঁকি মারে আরশোলা।
যদিও আরশোলাদের থেকে নিস্তার পেতে সকলেই প্রায় বাজারে বিক্রি হওয়া রাসায়নিক ব্যবহার করেন। কিন্তু সেগুলি আপনাদের আরশোলার থেকেও আরোও ক্ষতিকর হতে পারে। বিশেষ করে বাড়ি যদি কোনও বাচ্চা থাকে তারা যদি হাত দিয়ে ফেলে তাহলে কিন্তু বড় বিপদ। যদি আপনি এই আরশোলার থেকে মুক্তি পেতে চান তাহলে এই ঘরোয়া উপায় আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন।

- বেকিংসোডা
বেকিংসোডা ব্যবহার করলে খুব সহজেই বাড়ি থেকে আপনার আরশোলা দূর হবে। যদি পারেন বেকিংসোডার সঙ্গে মধু বা চিনি মেশাবেন। আপনার বাড়ির যেখানে যেখানে আরশোলা রয়েছে বা ঘরের কোনায় কোনায় আপনি এটি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিন।
- নিমতেল
বাড়ি থেকে দ্রুতই যদি আরশোলা দূর করতে চান তাহলে ব্যবহার করুন নিমতেল। একটি বোতলে আপনি নিমতেল ও জল রাখেন তাহলে ঘরের পোকামাকড় থাকলে তাও বেরিয়ে যাবে। এটি আপনার বাড়িতে স্প্রে করে দিন। দেখবেন কত সহজে বাড়ি থেকে আরশোলা বেরিয়ে যাবে।
- তেজপাতা
আরশোলা তাড়াতে ব্যবহার করুন তেজপাতা। তেজপাতার গুঁড়ো আপনার বাড়ির আনাচে-কানাচে ছড়িয়ে দিন। এর গন্ধ একদমই সহ্য করতে পারে না। দ্রুত আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে আরশোলা।
- এই পেস্টের ওপর ভরসা রাখুন
আরশোলা তাড়াতে ভরসা রাখতে পারেন গোলমরিচ, পেঁয়াজ ও রসুনের পেস্টের উপর । এগুলি একসঙ্গে পেস্ট করে আপনার ঘরের চারিধারে ছড়িয়ে রাখুন এবং যদি কোথাও কখন আরশোলা দেখেন তার গায়ের উপর দিয়ে দিন এটি। তাহলে সহজেই কিন্তু আপনি আরশোলা থেকে মুক্তি পাবেন।
- কেরোসিন তেল
যদি আপনার বাড়িতে প্রচুর আরশোলা হয় এবং আপনাকে খুব জ্বালাতন করে তাহলে দেরি না করে তাদের গায়ের উপরে কেরোসিন তেল দিয়ে দিন। আর কেরোসিন তেলের গন্ধ এরা একদমই সহ্য করতে পারে না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications