সেদ্ধ করা এই সবজিগুলির গুণেই শরীর থাকবে একদম ফিট, বাড়বে রোগপ্রতিরোধের ক্ষমতাও
পুষ্টিগুণে ভরপুর সবুজ শাকসবজি নিত্যদিনই খাদ্য তালিকায় রাখা উচিত সকলের। তবে আমরা সবাই কিন্তু সবজি রান্না করে খাই। এমন কিছু সবজি আছে সেগুলো কাঁচা বা রান্না করে খাবার থেকে যদি আপনি সেদ্ধ করে খান, তাহলে শরীর কিন্তু খুব ভালো থাকবে।
সবুজ শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, পটাশিয়াম, আয়রণ, ম্যাগনেসিয়াম থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, কোন কোন সবজি সেদ্ধ করে খেলে পাবেন প্রচুর উপকার, জানুন।

- ব্রকলি
ব্রকলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি নিত্যদিন ব্রকলি খান তাহলে শরীর কিন্তু একদমই সতেজ থাকবে। যদিও এই সবজি শীতকালীন সবজি। বারো মাস কিন্তু এই সবজি সহজে পাওয়া যায় না। ব্রকলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীরের জন্য খুব উপকারী। এমনকি ক্যানসার রোগের ঝুঁকি কমাতেও এটি সাহায্য করে। তবে যদি আপনি ব্রকলি ভেজে খান তাহলে কিন্তু এর গুণ নষ্ট হয়ে যাবে।
- পালংশাক
পালংশাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই আপনি যদি নিত্যদিন পালং শাক খান আপনার পুষ্টির ঘাটতি শরীরে হবে না। কারণ এতে আয়রন ছাড়া থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অক্সালিক অ্যাসিড। পালংশাক চোখের জন্য খুব উপকারী। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও সাহায্য করে পালংশাক। বেশি মশলা দিয়ে এই শাক রান্না করে একদমই খাবেন না। এতে এর গুণ নষ্ট হয়ে যায়। তাই পালংশাক সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করুন।
- আলু
প্রত্যেকের বাড়িতেই প্রায় আলু রান্নার জন্য ব্যবহার করা হয়। তবে সকলেই কিন্তু প্রায় বেশিরভাগ রান্নাতেই আলু দেন। আলু সেদ্ধ খাওয়াই ভালো। যদি আপনি আলু তরকারিতে দিয়ে খান তাহলে আলু প্রথমে সেদ্ধ করে জল ফেলে দেবেন। তাহলে এর ভেতরে থাকা ক্যালোরি পুরোটাই চলে যাবে। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
- মটরশুঁটি
পুষ্টিগুণে ভরপুর মটরশুঁটি খেতে কমবেশি সকলেই ভীষণ ভালোবাসেন। মটরশুঁটিতে প্রচুর পরিমাণে সোডিয়াম, ফ্লোলেট, ফাইবার, ক্যালসিয়াম, ভিটামিন, ফসফরাস থাকে। তাই মটরশুঁটি খেলে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এট খাওয়ার ১০ মিনিট আগে ভালোভাবে নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে সেই জল ফেলে দেবেন।
- টম্যাটো
আমরা অনেকেই রান্না করে খাই টম্যাটো। আবার কাঁচাও খাই। যদি আপনি টম্যাটো সেদ্ধ করে খান তাহলে কিন্তু হৃদরোগ এবং ক্যানসারের ঝুঁকি কমবে ।এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন থাকে। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications