পেঁপের নাম শুনে নাক সিটকোচ্ছেন, জানেন এই সবজির উপকারিতা সম্পর্কে?

পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কাঁচা পেঁপে হোক কিংবা পাকা পেঁপে। বারো মাসই কিন্তু বাজারে পেঁপে পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন বি ৯, ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে।

শীতকালে পেঁপে খাওয়ার কিন্তু আলাদাই একটা উপকার রয়েছে, যা হয়তো অনেকেই জানেন না। পেঁপে খাওয়ার উপকারিতা সম্পর্কে জানুন।

papaya

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া ও ফলিক অ্যাসিড নামক এক প্রকার যৌগ থাকে। চুলের জন্য খুব উপকারী। তাই পেঁপে খেলে মৌসুমী কোনও রোগ আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। সেই সঙ্গে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।

  • পেশি শক্ত হবে

যদি আপনি আপনার পেশি আরোও শক্তিশালী করতে চান, তাহলে খালি পেটে রোজ এক গ্লাস করে পেঁপে খান, তবে পরিমাণে অল্প খাবেন। বেশিদিন কিন্তু পেঁপে পাতার রস খাওয়া ভালো নয়।

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে

শীতকালে সকলেই জল একটু কম পরিমাণে খান। তাই শীতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ও বাড়তে থাকে। আর এই সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে আপনিও খাদ্য তালিকায় রাখতে পারেন পেঁপে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার পেট পরিষ্কার করতে সাহায্য করবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে পেঁপে।

  • হার্ট ভালো থাকবে

হার্ট ভালো রাখতেও পেঁপের জুড়ি মেলা ভার। পেঁপে খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে। এমনকি যাদের ডায়াবেটিস রয়েছে তারাও কিন্তু অল্পবিস্তার পেঁপে খেতেই পারেন। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এমন কি কোলেস্টেরলের মাত্রা ও কিন্তু কমবে।

  • ক্যানসারের ঝুঁকি কমবে

পেঁপে খেলে মারণ রোগ ক্যানসারের মতন ঝুঁকি কমে যাবে। তাছাড়াও যাদের বাতের ব্যথা রয়েছে তারা কিন্তু নিত্যদিন পেঁপে খেতে পারেন।

  • ওজন নিয়ন্ত্রণে থাকবে

ওজন কমাতে চান তাহলে অবশ্যই খাদ্য তালিকায় রাখুন পেঁপে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। আর এতে কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকে।

  • চুল উজ্জ্বল রাখতে পেঁপে খান

পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল থাকে। যা আপনার ত্বকের যেকোনও সমস্যা কমবে। শুধু তাই নয়, আপনার চুল বাড়াতে সাহায্য করবে পেঁপে। ত্বক উজ্জ্বল করতেও পেঁপের জুড়ি মেলা ভার। পেঁপে দিয়ে আপনি জুস, স্মুদি করেও খেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+