গরমের এই কম দামের সবজিগুলিই বাড়াতে পারে আপনার হজম ক্ষমতা, জানেন
এই গরমে সকলেরই কিন্তু প্রায় হজমশক্তি ক্রমশ কমতে থাকে। এসময় শরীর ডিভাইড্রেট হয়ে যায়। বমি হয়, গ্যাস-অম্বলের মতন সমস্যা লেগে থাকে।
যদি এই সমস্যা থেকে বের হতে চান এবং হজমশক্তি বাড়াতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় এই সবজিগুলি রাখতে পারেন। দেখুন কী কী খাবেন।

- লাউ
লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনি যদি হজমশক্তি বাড়াতে চান তাহলে লাউ খেতে পারেন। কারণ, এতে প্রচুর পরিমাণে জল ও ফাইবার থাকে। যা আপনার হজম শক্তি বাড়াতে পারে। আপনি লাউয়ের ক্ষীর, তরকারি, লাউ সেদ্ধ করেও খেতে পারেন।
- করলা
স্বাদে তেতো হলেও এই সবজিতে অনেক উপকারিতা রয়েছে। এতে প্রচুর পরিমাণে এনজাইম থাকে। যা আপনার খাবার হজম করতে সাহায্য করবে। গর্ভবতী মহিলাদের করলা খাওয়া খুব দরকার। এই করলা খেলে আপনার হজমশক্তি দ্রুত বাড়বে। শুধু তাই নয়, শরীর সুস্থ রাখতে সাহায্য করে এই তেতো সবজি।
- পালংশাক
পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন ও ফলিক অ্যাসিড থাকে। তাছাড়াও থাকে ফাইবার। তাই হজম শক্তি বাড়াতে ভরসা রাখতে পারেন পালংশাকের উপর। এটি খেলে আপনার পেট পরিষ্কার থাকবে। আপনি পালংশাকে ডাল, স্যুপ, স্যালাড করে খেতে পারেন।
- শশা
শশাতে প্রচুর পরিমাণে জল ও খনিজ থাকে। যা খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। তাছাড়াও থাকে ফাইবার। যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি খেলে আপনার শরীর ডিহাইড্রেট হবে না। শরীর সুস্থ রাখতে সাহায্য করে শশা। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এতে জলের পরিমাণ বেশি থাকে। যা খেলে হার্ট ভালো থাকে। এমনকি ত্বক ভালো রাখতে সক্ষম শশা।
- টম্যাটো
টম্যাটোতে প্রচুর পরিমাণে ফাইবার ও অক্সিডেন্ট থাকে। যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। পেটের আলসার সারাতে সাহায্য করে। টম্যাটোতে লাইকোপিন নামক একপ্রকার আন্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, এই সবজিতে ভিটামিন সি, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়ামের মতন উপাদান থাকে। থাকে সালফারও। যা আপনাদের রোগপ্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে। শরীরে রক্ত চলাচলের স্বাভাবিক করতেও কাজ করে টম্যাটো। যদি আপনি হজমশক্তি বাড়াতে চান ও গ্যাস ও অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আজ থেকে খান এই সবজিগুলি।












Click it and Unblock the Notifications