এই ফল খেলেই বর্ষাকালে শরীর থাকবে একদম ফিট, বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও

বর্ষাকালে সকলেরই রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। সেই সঙ্গে নানান রকম রোগের প্রকোপও বাড়তে থাকে। সর্দি-কাশি ছাড়াও জল বাহিত নানান রোগে আক্রান্ত হন অনেকেই। এই মরসুমে শরীর সুস্থ রাখা সকলেরই খুব দরকার।

বর্ষাকালে এমন অনেক ফল রয়েছে তা কিন্তু আপনাদের নিত্যদিন খাদ্য তালিকায় রাখা দরকার। তবেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। দেখুন কোন কোন ফল খাবেন।

frruits

  • কুল

বর্ষাকালে অবশ্যই কুল খাবেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কপার, ফাইবার, পটাশিয়াম থাকে। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয় এই ফল।

  • জাম

সকালে জাম খাওয়া খুব ভালো। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। যাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। শুধু তাই নয়, পেটে কোনও সমস্যা হলে, বমি বমি ভাব থাকলে, পেট ব্যথা হলে আপনি কিন্তু নিত্যদিন জাম খেতে পারেন। এটি রক্ত সঞ্চালন, লিভার ও কিডনি ভালো রাখতেও সাহায্য করে। তাছাড়াও এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে জাম।

  • লিচু

বর্ষার মরসুমে চুটিয়ে খান লিচু। লিচুতে জলের পরিমাণ বেশি থাকে। তাই আপনার শরীর হাইড্রেট হবে না। তাছাড়াও শরীর ঠান্ডা থাকবে। হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন। আবার যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, তারাও কিন্তু লিচু খেতে পারেন। এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

  • নাশপাতি

বর্ষাকালে যদি পারেন নিত্যদিন একটি করে নাশপাতি খান। এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবার সঙ্গে সঙ্গে আপনার হার্ট ভালো রাখবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। এই মরসুমের এই ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। থাকে অ্যান্টিঅক্সিডেন্টও।

  • আপেল ও ডালিম

আপেল ও ডালিম খাওয়া বর্ষাকালে খুব ভালো। এতে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন থাকে। আর শরীরে আয়রনের ঘাটতি থাকলে এই ফলগুলি খেলে আপনার আয়রনের ঘাটতি মিটবে। রক্তশূন্যতা দূর করতে ও ডালিম খাওয়া খুব দরকার। তাছাড়া বর্ষাকালে শরীর ফিটতে রাখতে নিত্যদিন অবশ্যই এগুলি খাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+