Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে ভরসা রাখুন পুষ্টিগুণে ভরপুর এই ফলগুলির ওপর

ত্বকের সৌন্দর্য বজায় রাখতে মেয়েরা প্রত্যেকেই চান। ত্বক ভালো ও উজ্জ্বল রাখতে গেলে পুষ্টি, ভিটামিন, খনিজসমৃদ্ধ খাদ্য নিত্যদিনের খাদ্য তালিকায় রাখা দরকার। তবেই কিন্তু ত্বক ভালো থাকবে।

যদি আপনিও তাই চান তাহলে নিয়ম করে এই ফলগুলি নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন। দেখুন সেই ফলগুলি কী কী।

skin

  • আপেল

আপেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়াও থাকে ভিটামিন সি। যা খেলে আপনার বার্ধক্য সহজে আসবে না। এমনকি ওজন কমাতেও সাহায্য করে আপেল। আপনি ওটসের সঙ্গেও আপেল খেতে পারেন । এটা কিন্তু হার্টও ভালো রাখবে। ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি মিলবে।

  • কলা

কলা আমরা সকলেই প্রায় ব্রেকফাস্টে খাই। এটি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বকের কোষকে ভালো রাখতে সাহায্য করে। মানসিক চাপের ফলে অনেক সময় ত্বকে কিন্তু বিশেষ প্রভাব পড়ে। সেটিও কিন্তু থাকবে না। এমনকি ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে সাহায্য করে। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা আপনার রক্ত ভালো রাখতেও সাহায্য করবে। হার্ট ভালো রাখতে সাহায্য করে কলা।

  • কিউই

কিউই শুধুমাত্র ডেঙ্গু থেকে বাঁচতে যে সাহায্য করে তা কিন্তু নয়। এতে প্রচুর পরিমাণে কোলেজেন, ভিটামিন সি, ই থাকে। যা আপনার ত্বক ভালো রাখতে সাহায্য করবে। দূর হবে মুখের বলিরেখাও।

  • তরমুজ

গরমকালে সকলেই প্রায় প্রচুর পরিমাণে তরমুজ খান। এতে জলের ভাগ কিন্তু ৯০ শতাংশ বেশি। আর এটি আপনার ত্বক ভালো রাখতে সাহায্য করে। তাছাড়াও থাকে ভিটামিন এ, বি, সি। আপনার ত্বকের ভিতর থেকে উজ্জ্বলতা বাড়াতে তরমুজের জুড়ি মেলা ভার।

  • আম

আম খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি থাকে। ত্বকের ভেতররের কোষ ভালো রাখতে ও ত্বককে ফ্রেশ রাখতে আমের ঝুড়ি মেলা ভার। যদি আপনি ত্বকের গ্লো বাড়াতে চান তাহলে ভরসা রাখতে পারেন একটি আমের ওপর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+