Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাইগ্রেনের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন, এই খাবারগুলি খেয়ে দ্রুত যন্ত্রণাকে বলুন গুডবাই

আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল মাথা। আর এই মাথা যদি ব্যথা হয় তাহলে কোনও কাজেরই ইচ্ছা থাকে না। তা যদি আবার হয় মাইগ্রেনের ব্যথা তাহলে তো কোন কথাই নেই। মাইগ্রেনের ব্যথা যে কি কষ্টকর তা যাদের হয় তারাই জানে। মাইগ্রেনের ব্যথা পুরো মাথা জুড়ে হয় না।

মাথার যেকোনও এক পাশেই ধরেই হয় এই যন্ত্রণা। আর এই যন্ত্রণা হলে তিন দিন এই ব্যথা একনাগাড়ে হতে থাকে। এসময় বমি বমি লাগে। খাবার খেতে ইচ্ছা করে না। চোখ ঝাপসা লাগে। এসময় অন্ধকার ঘরে থাকতেই বেশি ভালো লাগে। এমন অনেক খাবার রয়েছে যা খেলে আপনার মাইগ্রেনের ব্যথা দ্রুত কমবে। কোন কোন খাবার খেলে মাইগ্রেনের ব্যথা কমবে, জানুন।

migraine

  • জল

প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন। অনেক সময় শরীর ডিহাইড্রেট হয়ে গেলেও কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়তে থাকে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • ক্যাফেইনযুক্ত খাবার

ক্যাফেইনযুক্ত যেকোন খাবার বা চা-কফি সীমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। কারণ এগুলি শরীরকে ডিহাইড্রেট হতে সাহায্য করে। আর যে কারণে বাড়তে পারে মাইগ্রেনের ব্যথা।

  • মদ

মদ খেলে পর্যাপ্ত পরিমাণে খাবেন। না হলে মাইগ্রেনের ব্যথা প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকবে।

  • খালি পেটে থাকবেন না

কোন সময় খাবার খাওয়া এড়িয়ে চলবেন না। খালি পেটে থাকলে দীর্ঘদিন, মাইগ্রেনের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে।

  • চকোলেট

যদি আপনি চকোলেট প্রেমী হন তাহলে অল্প পরিমাণে চকোলেট খান। না হলে মাথাব্যথা হওয়ায় আপনার খাওয়ার ইচ্ছাও চলে যাবে।

  • চর্বিযুক্ত মাছ

যদি আপনি মাইগ্রেনের ব্যথা কমাতে চান তাহলে চর্বিযুক্ত মাছ অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খাওয়ার চেষ্টা করুন। যেমন- স্যামন।

  • বাদাম, আখরোট

বাদাম, আখরোটে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। তাই এগুলো শরীরের রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে। এগুলি খেলে মাইগ্রেনের ব্যথা হু হু করে কমবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।

  • আদা

আদায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। যা মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে। তাই আদা যদি আপনি নিত্যদিন খান তাহলে আপনার মাথা ব্যথা কমবে। সেই সঙ্গে আপনার বমি বমি ভাব থাকলে তাও দ্রুত কমবে।

  • সবুজ শাক সবজি

পুষ্টিগুণে ভরপুর সবুজ শাকসবজি খাওয়া নিত্যদিন খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, খনিজ, ফাইবার থাকে। যা আপনার মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+