সূর্যের তাপে দিশেহারা অবস্থা শহরবাসীর, শরীর সুস্থ, হাইড্রেট ও ঠান্ডা রাখতে নিয়মিত খান এগুলি

দিনের বেলা গরমে ঘরের বাইরে পা রাখতে পারছেন না কেউই। ঘেমেনেয়ে একাকার অবস্থা শহরবাসীর। এই গরমের সময় শরীর সকালের ডিহাইড্রেট হতে থাকে। সেই সঙ্গে ভেতর থেকেও শরীর গরম হয়ে যায়।

তাই নানান সমস্যার শিকার হতে হয় সকলে। এই মরসুমে শরীর সুস্থ রাখতে ও হাইড্রেট রাখতে, ভেতর থেকে ঠান্ডা রাখতে আপনি রোজ খেতে পারেন এই খাবারগুলি । দেখুন কোন কোন খাবার রয়েছে তালিকায়।

summer

  • বেল

গরমকালে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে আপনি রোজ পাকা বেল খেতে পারেন। বেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে। এমনকি শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে। হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে, কলেরা, ডায়রিয়ার ঝুঁকি কমাতে খেতে পারেন বেল। যদি আপনি গরমকালে রোজ সকালবেলা খালি পেটে বেল খান তাহলে আপনার অন্ত্র কিন্তু ভালো থাকবে। তাই দেরি না করে আজ থেকেই খাওয়া শুরু করে দিন বেল।

  • তরমুজ

গ্রীষ্মকালে সকলেই কমবেশি তরমুজ খেতে ভালোবাসেন। তরমুজে ৯২ শতাংশ জল থাকে। এতে জলের ভাগ বেশি থাকায় আপনার শরীর কখনোই ডিহাইড্রেট হবে না। তাছাড়াও এই ফলে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স থাকে। যা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে।

  • দই ও বাটার মিল্ক

গরমকালে শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে দই ও বাটার মিল্ক খেতে পারেন। গরমে অনেকেরই গ্যাসের সমস্যা হয়। এগুলি খেলে কিন্তু গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। তাছাড়া দই একটি প্রোবায়োটিক খাবার। যা খেলে আপনার শরীর সহজে ডিহাইড্রেট হবে না। পেট ও অন্ত্র ভালো থাকবে । শরীরের যেকোনও সমস্যা থেকে মুক্তি পাবেন।

  • নারকেলের জল

গরমকালে ডাবের জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। তবে আপনি কিন্তু নারকেলের জলও খেতে পারেন। নারকেলের জল খেলে আপনার শরীর ডিহাইড্রেট হবে না ।এতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে। যা আপনার ত্বক উজ্জ্বল রাখতেও সাহায্য করবে।

  • চিয়া বীজ

চিয়া বীজ খেলে শরীর যে শুধু সুস্থ থাকে বা রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ে তা কিন্তু নয়। শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই চিয়া বীজ। তাই গরমে আপনিও ভরসা রাখতে পারেন চিয়াবীজের ওপরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+