শরীর সুস্থ থেকে ফিট রাখতে গরম জলই মোক্ষম দাওয়াই, জানেন আপনি?
একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিত্যদিন আট থেকে দশ গ্লাস জল খাওয়া দরকার। যা কিন্তু শরীরের জন্য খুব প্রয়োজন। এতে শরীর কিন্তু কখনোই ডিহাইড্রেট হবে না। তবে সকলেই কিন্তু জল ঠান্ডা খেয়ে থাকেন।
তবে সকালবেলা ঘুম থেকে উঠে বা সারাদিনে যেকোনও একবার আপনি যদি উষ্ণ গরম জল খান। তা কিন্তু আপনার শরীরের জন্য ভীষণ ভালো। তবে জানুন গরম জল খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- হজম শক্তি বাড়বে
যদি আপনার হজম শক্তি কম থাকে তাহলে নিত্যদিন এক গ্লাস করে গরম জল খান। এতে আপনার হজম শক্তি বাড়বে। গ্যাসের সমস্যা থাকলে তাও মিটবে।
- ডিটক্স
শরীর থেকে টক্সিন বার করতে গরম জলের জুড়ি মেলা ভার। শরীরকে ডিটক্স রাখতে সাহায্য করে এই জল। যদি আপনি কয়েক সপ্তাহ গরম জল খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন শরীর কেমন চাঙ্গা থাকছে আপনার।
- গলা ব্যথা কমবে
গরম ঠান্ডায় অনেকেরই কিন্তু সর্দি লাগে, কাশি হয়। আবার গলা ব্যথা হয়। তাই বারবার যদি আপনার ঠাণ্ডা লেগে গলা ব্যথা হয় তাহলে দেরি না করে গরম জল খাওয়া শুরু করে দিন। এতে গলা ব্যথা ভালো হবে। এমনকি খুশখুসে কাশিও কমবে। গলার শ্লেষ্মা কমাতে সাহায্য করে এটি। এমনকি গলা জ্বালার মতন সমস্যা থাকলে তা থেকেও কিন্তু মুক্তি মিলবে।
- ওজন নিয়ন্ত্রণে রাখে
গরম জল খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। এতে কিন্তু আপনার ক্যালোরি কমতে থাকবে। যদি রোজ সকালবেলা খালি পেটে গরম জল খান তাহলে আপনার ওজন কমবে। শরীরও কিন্তু সারাদিন সুস্থ থাকবে। ক্লান্ত লাগবে না। যদি পারেন এই গরম জলের সঙ্গে লেবু, মধু মিশিয়েও কিন্তু আপনি খেতে পারেন। এটি কিন্তু আপনার শরীর সুস্থ রাখতে মোক্ষম দাওয়াই।
- রক্ত সঞ্চালন
গরম জল খেলে রক্ত সঞ্চালন খুব ভালো হয়। এতে আপনার রক্তের মধ্যে যে টিস্যুগুলি রয়েছে সেগুলি খুব ভালোভাবে কাজ করবে এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমবে অনেকটাই।
- পেশি টানটান থাকবে
আপনি কি জানেন পেশী টানটান করতে আপনার গরম জল খাওয়া দরকার। এতে আপনি যখন রোজ ব্যায়াম করবেন বা হেঁটে আসবেন সকালবেলা তখন এক গ্লাস গরম জল খাওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার পেশী টানটান হবে এবং গাঁটে ব্যাথা থাকলে তাও কিন্তু সহজে দূর হবে। তাই আজ থেকেই এটি খেতে পারেন আপনি।
-
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান?












Click it and Unblock the Notifications