ঝলসানো গরমে শরীর হাঁসফাঁস করছে, রেহাই পেতে সকালে খালি পেটে খান এই পানীয়
স্বাস্থ্যের জন্য খুব ভালো ছাতু খাওয়া। যে ব্যক্তি নিত্যদিন ছাতু খান তার শরীর কিন্তু বেশ ভালো থাকে। ভেতর থেকে সেই ব্যক্তি শক্তি পান। শুধু তাই নয়, এতে কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকে।
উত্তর ভারতের বাসিন্দারা গ্রীষ্মের মরসুমে চুটিয়ে ছাতু খান। জানুন গরমে ছাতুর শরবত খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- কীভাবে তৈরি হয় ছাতু?
ছোলার ডাল থেকে ছাতু তৈরি হয়। এটি মূলত বালিতে ভাজা হয়। তারপর ছাঁকনি দিয়ে বালি ছেঁকে নেওয়া হয়। তারপর ছোলার খোসা বার করে নেওয়া হয়। এরপর ছোলার গুঁড়ো বার করে তা পেস্ট করে তৈরি হয় ছাতু। ছাতুতে প্রচুর পরিমাণে, আয়রন, সোডিয়াম, ফাইবার, প্রোটিন, ম্যাগনেসিয়াম থাকে।
- হাইড্রেট থাকবে শরীর
যদি আপনি গরম কালে শরীর হাইড্রেট রাখতে চান তাহলে অবশ্যই রোজ খান ছাতু। ছাতুর শরবত খেলে শরীর আপনার বেশ ভালো থাকবে। এবং শরীর ডিহাইড্রেট হবে না। ত্বক ভালো ও উজ্জ্বল থাকবে।
- গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পাবেন
গরমকালে সকলেরই পেট ফুলে যায়, পেট ফোলা ভাব থাকে। গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন। তাই এসময় পেট ফাঁপা, ফোলা ভাব কমাতে ছাতুর শরবত খাওয়া খুব দরকার।
- কোষ্ঠকাঠিন্য
যদি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। তাহলে রোজ খান ছাতুর শরবত। এটি আপনার মলকে নরম করতে সাহায্য করবে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেবে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার মল নরম রাখতে সাহায্য করবে।
- অন্ত্র ভালো থাকবে
অন্ত্র ভালো রাখতে গরমে ভরসা রাখুন ছাতুর শরবতের ওপরে। রোজ যদি আপনি ছাতুর শরবত খান তাহলে পেট ভালো থাকবে। আপনার হজম শক্তি বাড়বে। গ্যাস, অম্বলের সমস্যা কমাতে ছাতু খাওয়া খুব দরকার।
- ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে
খালি পেটে ছাতুর শরবত খাওয়া খুব দরকার। এটি খেলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে। এতে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। নিয়মিত ছাতু খেলে আপনার হজম শক্তি বাড়বে। তাই দেরি না করে আজ থেকেই খান ছাতুর শরবত। এটি খেলে আপনার পেট ঠান্ডা থাকবে। শরীর ডিহাইড্রেট হবে না।
- ছাতুর শরবত কীভাবে বানাবেন
প্রথমে একটি পাত্রে হাফ চামচ নুন, সামান্য পরিমাণ লেবুর রস, সামান্য চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন। তারপর তিন থেকে চার চামচ ছাতু দিয়ে ভালোভাবে গুলিয়ে খেতে পারেন এই শরবত। স্বাদ বাড়াবার জন্য কয়েকটি আইস কিউব আপনি দিতে পারেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications