এই রোগগুলির মহৌষধ আতা, খেলে পাবেন হাতেনাতে ফলাফল, জানুন গুনাগুণ

আতা নামের সঙ্গে সকলেই প্রায় পরিচিত। তবে কাস্টার্ড অ্যাপেল বললে অনেকেই চিনতে পারবেন না। এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন থাকে।

যা খেলে আপনার শরীরের রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়বে সেই সঙ্গে শরীর থাকবে সুস্থ। জানুন আতা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।

Lifestyle

  • ক্যানসার রোগের ঝুঁকি কমবে

আতাতে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, ফাইবার থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। হেলফলাইনের মতে, আতাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা খেলে আপনার ক্যানসার রোগের ঝুঁকি কমবে। তাই আপনিও কিন্তু আজ থেকে খেতে পারেন এই মিষ্টি ফল।

  • মেজাজ ভালো রাখবে

যদি মেজাজকে আরোও উন্নত করতে চান তাহলে নিত্যদিন ভিটামিন বি ৬ সমৃদ্ধ আতা অবশ্যই খাদ্য তালিকায় রাখুন। এটি আপনার সেরাটোনিন অর্থাৎ সুখী হরমোন তৈরি করতে সাহায্য করবে।

  • ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে

এই মিষ্টি ফলে রয়েছে ভিটামি এ, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি। এই সমস্ত ভিটামিন আমাদের ত্বকের জন্য খুবই ভালো। কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে, যা ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।

  • হজম শক্তি বাড়বে

যদি আপনি কোনও খাবার সেভাবে হজম করতে না পারেন বা আপনার হজম শক্তি কম থাকে তাহলে কিন্তু নিত্যদিন ফাইবার সমৃদ্ধ আতা খেতে পারেন। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু দূর হবে। অন্ত্র ভালো থাকবে।

  • হৃদরোগের ঝুঁকি কমাতে রোজ খান এটি

যদি আপনি হৃদরোগের ঝুঁকি কমাতে চান তাহলে অবশ্যই রোজ খাবেন আতা। কারণ আপনাদের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম থাকে।

  • দৃষ্টি শক্তি বাড়বে

দৃষ্টিশক্তি বাড়াতে ও চোখের রেটিনা ভালো রাখতে নিত্যদিন ভরসা রাখতে পারেন ভিটামিন এ সমৃদ্ধ আতা ফলের ওপর। এটির মধ্যে থাকে ক্যারোটিনয়েড, অ্যান্টিঅক্সিডেট, লুটেইন। এটি চোখের স্বাস্থ্য ভালো রাখে। এই সবজিতে খেলে চোখের দৃষ্টি নষ্ট হতে দেয় না। চোখের দৃষ্টিশক্তি প্রখর করে।

  • বাতের ব্যথা কমবে

আতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেন্টরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ থাকে। আতা খেলে বাতের ব্যথা কমবে। এমনকি ফোলা ভাব কমাতেও সাহায্য করে আতা। তাই দেরি না করে আজ থেকেই খাওয়া শুরু করে দিন এই ফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+