বর্ষাকালে বাড়ে কনজাংটিভাইটিসের ঝুঁকি, জানুন লক্ষণ, ব্যথা কমাতে মানুন এই টিপসগুলি
বর্ষাকালে সকলেরই প্রায় সর্দি, জ্বর, পেট খারাপ, ঠান্ডা লাগার সমস্যা লেগেই থাকে। সেই সঙ্গে আরেকটি রোগ কিন্তু বেশ চারা দেয়। তা হল কনজাংটিভাইটিস । এই অসুখের প্রাথমিক লক্ষণই হল চোখ লাল হয়ে যাওয়া, সেই সঙ্গে চোখ জ্বালা করে, যন্ত্রণা হয়, অস্বস্তি হয়।
এই রোগ কিন্তু মূলত বর্ষাকালেই হয়। এই রোগ মূলত ধুলোবালি, কোনও খাবার বা কোনও ওষুধের অ্যালার্জি থেকে হয়। আবার অনেক সময় ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে কনজাংটিভাইটিসে আক্রান্ত হন অনেকে।

- জানুন লক্ষণ
এই রোগের প্রথম লক্ষণ হল- চোখ লাল হয়ে যায়, খচখচ করে, চোখে আলো পড়লে চোখের নিচ ফুলে যায়। জল পরে। এই সময় খুব সাবধানে থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হয়। বর্ষাকালে চোখে অ্যালার্জি, ব্যাকটেরিয়ার সংক্রমণ, ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকে। চোখ ক্রমশ শুকিয়ে যেতে থাকবে। প্রচন্ড পরিমাণে চোখ চুলকাবে। চোখের পাতা ফুলে যেতে পারে। চোখে ব্যথা হবে। এই সময়ে চোখে দেখতে অসুবিধা হয়। ব্যথা কমাতে ও দৃষ্টিশক্তি বাড়াতে মানতে পারেন এগুলি।
- এই প্রাণায়মগুলি করুন
এই কনজাংটিভাইটিসকে অনেকে গোলাপি চোখও বলে থাকে। আপনি সকালে সন্ধ্যায় তিরিশ মিনিট করে প্রাণায়াম করে আপনার দৃষ্টিশক্তি বাড়াতে পারেন। যেমন অনুলোম, বিলোম, ভ্রামরী- এই প্রাণায়ামগুলি রোজ ৭ বার করে করুন। তাহলে কিছুটা হলেও এই কনজাংটিভাইটিস থেকে মুক্তি পাবেন। আপনার দৃষ্টি ভালো থাকবে
- দুধের সঙ্গে মিশিয়ে এটি খান
কনজাংটিভাইটিস যখন হবে, তখন চোখে দেখতে আপনার খুব সমস্যা হবে। সেই সময়ে আপনি চোখের দৃষ্টি শক্তি বাড়াতে মহা ত্রিফলা ঘৃত খেতে পারেন। প্রত্যেকদিন এক চামচ করে এটা নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে খান। তবে দিনে দু’বার করে খাবেন।
- অ্যালোভেরা ও আমলকির রস খান
চোখ পরিষ্কার রাখতে ও ভালো দৃষ্টিশক্তির জন্য আপনি অ্যালোভেরা ও আমলকির রস খেতে পারেন। সেই সঙ্গে ত্রিফলা ও গোলাপজল খুব ভালো কাজ করে।
- চোখে দিন এই রস
যদি পারেন এক চামচ পেঁয়াজের রস, এক চামচ লেবুর রস, এক চামচ মধু, এক চামচ গোলাপ জল নিয়ে ভালোভাবে সকাল ও সন্ধ্যায় দু ফোঁটা করে চোখে দিন। দেখবেন দ্রুত আপনার চোখের ব্যথা কমবে।












Click it and Unblock the Notifications