গুণে ঠাসা এক টুকরো আমলকি, রোজ রস খেলেই পালাবে কোষ্ঠকাঠিন্য থেকে অ্যাসিডিটি
আমলকি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমলকি খেলে বড় রোগের ঝুঁকি কমে। যদি আপনি একমাস আমলকির রস খান, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। এমনকি ত্বকও আপনার উজ্জ্বল থাকবে।
আমলকির রস যদি আপনি নিত্যদিন সকালবেলা খেতে পারেন তাহলে আপনার সর্দি, কাশি তো দূর হবেই। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতাও হু হু করে বাড়তে থাকবে। জানুন নিত্যদিন সকালবেলা আমলকির রস খেলে শরীরে কী কী উপকার হয়।

- কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে
আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার থাকে। এমনকি যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে সেই ঝুঁকি কমাতেও আপনি আমলকি খেতে পারেন।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
বিশেষজ্ঞদের মতে, যদি আপনি নিত্যদিন একমাস খালি পেটে আমলকির রস খান, তাহলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বেই। সেই সঙ্গে আপনার শরীর একদম ফিট থাকবে।
- পরিপাকতন্ত্রকে ভালো রাখে
আমলকির রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। এমন কি যদি আপনার গ্যাস, অম্বলের সমস্যা থাকে। তাও কিন্তু সহজে দূর হবে।
- ত্বক উজ্জ্বল রাখে
এই আমলকির রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এমনকি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে আমলকির রস।
- ওজন নিয়ন্ত্রণে রাখে
আমলকি রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা ওজন ও নিয়ন্ত্রণে রাখে। তাই পুজোর আগে ওজন কমাতে চাইলে আপনিও আমলকি খেতে পারেন।
- অ্যাসিডিটির সমস্যা
যাদের হজমের সমস্যা রয়েছে বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা কিন্তু নিত্যদিন সকালবেলা এক গ্লাস করে আমলকির রস খেতে পারেন। এতে আপনার পেটে ভালো থাকবে ও পরিষ্কার থাকবে। যদি আপনার লিভারে বড় কোনও সমস্যা থাকে তাহলে এটি না খাওয়াই ভালো।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভরসা রাখতে পারেন আমলকির রসের উপর। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে। তবে সুগার রোগীদের বেশি পরিমাণে এই রস খাওয়া উচিত নয়।
- কীভাবে খাবেন
সকালে খালি পেটে আমলকির রস খেতে পারেন। তবে বেশি পরিমাণে খাবেন না। আবার নুন, গোলমরিচ মিশিয়ে খেতে পারেন আমলকির রস, আবার শুধু চিবিয়েও খেতে পারেন। তবে যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন আমলকি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications