শরীরের কোন উপসর্গ দেখলে আপনি বুঝবেন বর্ষায় ঠাণ্ডা লেগে জ্বর না ডেঙ্গু হয়েছে, জানুন
বর্ষার মরসুমে জ্বর, সর্দি- কাশি সকলেরই কিন্তু লেগে থাকে। তার ওপরে এসময় একটু প্রকোপ বাড়ে ডেঙ্গুর। চারিধারে জল জমে মশার উৎপাতে চারিদিকেই কিন্তু ডেঙ্গু হওয়ার রেশ বেশ বাড়ছে। তবে এই বর্ষার সময় অনেকেরই ঠান্ডা লেগে জ্বর হয়। আবার জন্ডিস, হেপাটাইটিস বি-য়ের মতন সমস্যা হবে। বর্ষার ঠাণ্ডা লেগে জ্বর ও ডেঙ্গুর জ্বরের মধ্যে তফাৎ কী করে বুঝবেন, জানুন।
বর্ষারকালে ঠান্ডা লেগে যে জ্বর হয় তাতে প্রচন্ড পরিমাণে চোখ জ্বালা হয়। হাতে পায়ে হালকা ব্যথা হয়। তবে ডেঙ্গুর জ্বর হলে হাত, পায়ের তীব্র যন্ত্রণা অনুভব হবে। সেই সঙ্গে সারা গা ভরে ফুসকুড়ি হবে। আবার ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকেরই শরীরে কিন্তু কোনও রকম উপসর্গ থাকে না। শুধুই তাদের শরীর দুর্বল হতে থাকে।

তাই বর্ষাকালে প্রত্যেকেরই একটু সচেতন থাকা উচিত। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে যে জ্বর হয় তা কিন্তু অন্তত এক থেকে দু’দিন থাকে। ডেঙ্গুর জ্বর হলে পেটে তীব্র ব্যথা হয়, বমি লাগে, নাক দিয়ে অনেকের রক্ত পড়ে। এমনকি মল দিয়ে রক্ত আসে। বমি করলে তাতেও রক্ত আসে। খুব ক্লান্ত লাগে নিজেকে। উঠে দাঁড়ানো যায় না। প্রচন্ড মাথা ঘোরে।
এডিস ইজিপ্ট মশার কামড়ে কিন্তু ডেঙ্গু হয়। আর ডেঙ্গু হলে জ্বর কিন্তু ১০৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। আর এই সময় প্রচন্ড পরিমাণে মাথাব্যথা হয়, চোখের চারিপাশে, পেশিতে, জয়েন্টে ব্যথা হয়, পেট ব্যথা হয়, প্রেসার কমে যেতে থাকে। এই জ্বর কিন্তু চার থেকে পাঁচ দিন স্থায়ী হয়। সারা গায়ে ফুসকুড়ি হয়। এতে রোগীর প্লেটরেট হু হু করে কমতে থাকে। অনেক সময় প্লেটরেট কমে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে।
তবে বর্ষাকালে কিন্তু বিভিন্ন সংক্রমণ থেকেই ব্যক্তির জ্বর হয়। আবার শরীর দুর্বল হয়ে যায়। চিকুনগুনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তবে জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি সেই সঙ্গে মাথা ব্যথা হয়, বমি হয়। তাহলে দেরি না করে ডেঙ্গু পরীক্ষাও করাবেন। যদি সামান্য সর্দি-কাশি থেকে জ্বর হয়, তাহলে কিন্তু সেটি বর্ষার জ্বর বলেই মনে করা হয়।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু হলে সাধারণত ১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর হয় রোগীর, তবে সাধারণ জ্বর হলে ১০১ থেকে ১০২ এর মধ্যে থাকে। আবার ডেঙ্গুতে জয়েন্টে ব্যথা, মাথাব্যথা হয়, পিঠে ব্যথা হয়। তবে সাধারণ জ্বর হলে গা হাত পা ব্যথা হয়।
যদি বর্ষাকালের কোনও কারনে ঠান্ডা লেগে জ্বর হয়, তাহলে কিন্তু শরীরে কখনোই ফুসকুড়ি হবে না। ডেঙ্গু হলে তবে কিন্তু ফুসকুড়ি হবে। বর্ষাকালে যাদের ঠান্ডা লেগে জ্বর হয় তাদের রক্তপাতের সম্ভাবনা খুব কম। তবে ডেঙ্গু হলে রক্তপাত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনার নাক দিয়ে রক্ত বেরোতে পারে কিংবা মল দিয়েও রক্ত বেরোতে পারে। তাই ডেঙ্গুর জ্বরকে সাধারণ জ্বর ভেবে ভুল করবেন না। জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications