Diabetes: ডায়াবেটিস রোগীরা ভুলেও ছোঁবেন না এই ফলগুলি, কিন্তু কেন জানেন
Diabetes: প্রায় প্রতিটি বাড়িতেই ডায়াবেটিস রোগী রয়েছেন, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলেই ডায়াবেটিস রোগে আক্রান্ত হন সকলে। সব রকম খাবার খেতে পারেন না তাঁর, ঠিক তেমনি এমন অনেক ফল রয়েছে যেগুলি ডায়াবেটিস রোগীরা কখনোই খেতে পারেন না।
কারণ এগুলি খেলে তাদের রক্তের শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকবে। সুগার রোগীরা ভুলেও এই ফলগুলি খাবেন না, দেখুন সেই ফলগুলি কী কী।

- আম
ফলের রাজাই হল আম, তবে ডায়াবেটিস রোগীরা কিন্তু ভুলেও এই ফল খেতে পারবেন না, কারণ এতে চিনির পরিমাণ বেশি থাকে। এটি খুব মিষ্টি হওয়ায় এই ফল খাওয়া সুগার রোগীদের একদমই বারণ। এটি খেলে তাদের রক্তে শর্করার মাত্রা খুব বেড়ে যাবে।
- কলা
কলা খুব উপকারী একটি ফল, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। তবুও ডায়াবেটিস রোগীদের এটি এড়িয়ে চলাই ভালো। যদি এই ফল খেতেই হয় সপ্তাহে একদিন খেতে পারেন। তবে তার বেশি না খাওয়াই ভালো। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। তাই এটি সুগার রোগীদের জন্য একদমই ভালো নয়।
- আঙুর
ডায়াবেটিস রোগীদের একদমই আঙুর খাওয়া উচিত নয়, এই ফল খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। আর এটি খেলে তাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তবে তারা সপ্তাহে একদিন বা দু'দিন এই ফল খেতে পারেন।
- তরমুজ
রসালো ফল তরমুজ খেতে সকলেই ভালোবাসেন। তবে এতে মিষ্টির পরিমাণ বেশি থাকে, ডায়াবেটিস রোগীরা কখনোই এটি খাবেন না ।এটি খাওয়া আপনাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ।
- লিচু
লিচু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, লিচু খেলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে কারণ এতে মিষ্টির পরিমাণ বেশি। তাই এটি সুগার রোগীরা এই ফল এড়িয়ে চলুন।
- আনারস
আনারস খেতে কিন্তু খুব সুস্বাদু। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। তাই সুগার রোগীরা আনারস খাবেন না, তার কারণ এটি খেলে আপনাদের রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে, আবার যাদের অ্যালার্জি রয়েছে তারাও কিন্তু আনারস খেতে পারেন না।












Click it and Unblock the Notifications