প্রেমিক-প্রেমিকার মজাদার সব জোকস
রক্তে ক্যালসিয়ামের ঘাটতি কচু শাক খাও!
মেডিক্যালে পড়া এক ছাত্রীকে এক পাগল প্রেমিক
প্রেমপত্র দিল নিজের রক্ত দিয়ে লিখে। আর বলল
"অবশ্যই জবাব দিও"
সে পরেরদিন জবাব দিল
.
.
.
.
.
.
"তোমার ব্লাড গ্রুপ এ পজেটিভ আর
তোমার রক্তে ক্যালসিয়ামের ঘাটতি আছে।
কচু শাক বেশি করে খাবে!"

বিয়ে করে তোমাকেই বরং ছেড়ে দেব
প্রেমিকা :- যদি আমাদের বিয়ে হয় তাহলে তুমি সিগারেট ছেড়ে দিবে ?
প্রেমিক :- ওকে
প্রেমিকা :- ড্রিংকস করাও না..
প্রেমিক :- ওকে
প্রেমিকা :- নাইট ক্লাবেও যেতে পারবেনা
প্রেমিক :- ওকে
প্রেমিকা :- আর কি বাকী আছে যা তুমি ছেড়ে দিবে
প্রেমিক :- তোমাকে!
আমি তোমার জন্য সব ছাড়তে রাজি আছি
প্রেমিকা: আমি তোমার জন্য সব ছাড়তে রাজি আছি।
প্রেমিক: সত্যি?
প্রেমিকা: হ্যাঁ।
প্রেমিক: তোমার বাবা-মাকেও?
প্রেমিকা: হ্যাঁ।
প্রেমিক: তোমার সমস্ত আত্মীয়-স্বজন, বিষয়-সম্পত্তি?
প্রেমিকা: হ্যাঁ।
প্রেমিক: স্টার প্লাস?
প্রেমিকা: মুখ সামলে কথা বল বলে দিচ্ছি !!!
না ছুঁয়ে চুমু খাব!
ছেলে: আমি তোমাকে স্পর্শ না করেই চুমু খাব।
মেয়ে: এটা অসম্ভব, তুমি কিছুতেই
পারবেনা।
ছেলে: তাহলে ১০০ টাকার বাজি হয়ে যাক।
মেয়ে: ঠিক আছে।
ছেলেটি মেয়েটিকে জড়িয়ে ধরে চুমু খেল...
মেয়ে: (রেগে গিয়ে)
"আমাকে জড়িয়ে ধরলে কেন..??"
ছেলেঃ আরে মাথা ঠান্ডা কর, এই নাও ১০০ টাকা।
এইবার তো হলো না, চল আবার চেষ্টা করি...












Click it and Unblock the Notifications