ভারতের কোন রাজ্যে বেকারত্বের হার কেমন? কোন রাজ্য এগিয়ে, পিছিয়ে কারা?

ভারতের জনসংখ্যা সারা পৃথিবীর মধ্যে সর্বাধিক। বিপুল জনসংখ্যার দেশ ভারত অর্থনৈতিক ক্ষেত্রেও তরতরিয়ে এগিয়ে চলেছে। ভারতের বিরাট সংখ্যক শিক্ষিত সমাজ এই অর্থনীতির গতিকে ত্বরান্বিত করেছেন। তবে মুদ্রার অন্য পিঠও রয়েছে। শিক্ষিত বেকারের সংখ্যাও এখন অনেকটাই বেড়েছে। যা অবশ্যই সরকারের কাছে এক চিন্তার কারণ।

কোন রাজ্যে বেকারের সংখ্যা বেশি এই আলোচনা করতে গেলে সবার প্রথমে আসে কেরলের নাম। এই রাজ্যে যুব সম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। মধ্যপ্রদেশে এই হার সবচেয়ে কম। আসুন জেনে নেওয়া যাক কোন রাজ্যে বেকারত্বের হার কেমন।

সাম্প্রতিক তথ্য বলছে, বেকারত্বের হারকে বুঝতে গেলে কিছু মাপকাঠির দিকে আগে নজর রাখতে হবে। যেমন শ্রমিক শ্রেণির অংশগ্রহণের মাত্রা, শ্রমিক সংখ্যার অনুপাত, বেকারত্বের হার - সব মিলিয়ে জরিপ করলে তবেই আসল সংখ্যা জানা যেতে পারে।

দেখা যাচ্ছে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদ্বীপে ৩৬.২ শতাংশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩.৬ শতাংশ, রাজ্যগুলির মধ্যে কেরলে ২৯.৯ শতাংশ, নাগাল্যান্ডে ২৭.৪ শতাংশ ও অরুণাচল প্রদেশে বেকারত্বের হার ২০.৯ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম বেকারত্বের হার থাকা রাজ্যগুলি হল - ঝাড়খণ্ড ১.৩ শতাংশ, গুজরাত ১.১ শতাংশ ও মধ্যপ্রদেশ ০.৯ শতাংশ।

মহিলাদের বেকারত্বের হারও সারা দেশে বাড়ছে। শহর ও গ্রামে বেকারত্বের হারেও বিভিন্নতা রয়েছে। শহরে যুব সমাজের বেকারত্বের হার ১৪.৭ শতাংশ। গ্রামে সেই হার ৮.৫ শতাংশ বলে সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে।

ঘটনা হল ভারতের বিভিন্ন রাজ্যে বেকারত্বের হার এক এক রকমের। ফলে সেই এলাকার জনজীবনে তার নানা প্রভাব পড়ছে। ফলে সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি করতে গেলে যে আশু পদক্ষেপ করা প্রয়োজন, সেই পদক্ষেপ এই বিপুল জনসংখ্যার দেশে কবে এবং কীভাবে করে ওঠা সম্ভব হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+