WBPRB SI prelims 2021: পশ্চিমবঙ্গ পুলিশে শূন্যপদে নিয়োগের পরীক্ষার দিন ঘোষণা! অ্যাডমিট নিয়েও বড় সিদ্ধান্ত
গত কয়েকদিন আগেই রাজ্য পুলিশে ব্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সাব ইনস্পেকটর সহ একাধিক পদের জন্যে নিয়োগ করতে চলেছে West Bengal Police Recruitment Board। আর সেই নিয়োগের পরীক্ষা হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর ২০২১।
গত কয়েকদিন আগেই রাজ্য পুলিশে ব্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সাব ইনস্পেকটর সহ একাধিক পদের জন্যে নিয়োগ করতে চলেছে West Bengal Police Recruitment Board। আর সেই নিয়োগের পরীক্ষা হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর ২০২১।
ইতিমধ্যে West Bengal Police Recruitment Board-তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে হবে।
যে সমস্ত আবেদনকারী পশ্চিমবঙ্গ পুলিশ এসআই রিক্রুটমেন্টের জন্যে আবেদন জানিয়ে ছিলেন তাঁরা আগামীকাল শুক্রবার থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

অ্যাডমিট কার্ড পাওয়ার লিংক অ্যাকটিভ
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)-এর ওয়েবসাইট wbpolice.gov.in এর মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। জানা যাচ্ছে, শুক্রবার অ্যাডমিট কার্ড পাওয়ার লিংক অ্যাকটিভ করে দেওয়া হবে। আর তা করে দেওয়ার পরেই ওই ওয়েবসাইটে গিয়ে WB Police SI Prelims 2021 admit card-লিঙ্কে ক্লিক করতে হবে। তবে অ্যাপ্লিকেশন নম্বর এবং অন্যান্য সমস্ত তথ্য দেওয়ার পর লগ ইন করতে হবে। আর তা দেওয়ার পরেই অ্যাডমিট কার্ড স্ক্রিনের উপর ভেসে উঠবে।

কখন পরীক্ষা
অ্যাডমিট কার্ডে দেওয়া সমস্ত তথ্য একবার গুরুত্ব দিয়ে পড়ে নিন। যদি কোনও ভুল থাকে তাহলে সঙ্গে সঙ্গে WBPRB-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কখনই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউটের সঙ্গে সঙ্গে একটি ফটো এবং ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে। ওরিজিনাল কপি সঙ্গে রাখতে হবে। পরীক্ষা হবে আগামী ৫ ডিসেম্বর ২০২১। দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত শূন্যপদে নিয়োগের জন্যে এই পরীক্ষা হবে।

অ্যাডমিট কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
West Bengal Police Recruitment Board-এর তরফে জানানো হয়েছে, যে সমস্ত আবেদনকারী অনলাইনের মাধ্যমে আবেদন করেছে তাঁরা অনলাইনের মাধ্যমেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আলাদা করে কাউকে অ্যাডমিট কার্ডের হার্ড কপি দেওয়া হবে না। তবে যারা এই পদের জন্যে অফলাইনের মাধ্যমে আবেদন জানিয়েছিলেন তাঁদেরকে একমাত্র বোর্ডের তরফে হার্ড কপি অ্যাডমিটের পাঠানো হবে বলে জানা যাচ্ছে।

জরুরি তথ্য
রিক্রটমেন্ট বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে পরীক্ষার্থীরা স্পোর্টস সু, স্নিকার্স, সহ এমন জুতো না পড়ার কথা বলা হয়েছে। যা কিনা সম্পূর্ণ পা ঢাকা থাকে। সাধারন চটি পড়তে বলা হয়েছে পরীক্ষার্থীদের। তবে জুতোয় যাতে মেটাল ধরনের কোনও জিনিস না লাগানো থাকে। তাও দেখার কথা বলা হয়েছে। এছাড়াও অন্যান্য নির্দেশ অ্যাডমিট কার্ডের মধ্যে স্পষ্ট ভাবে দেওয়া রয়েছে। তা ভালো ভাবে পড়ে পরীক্ষা দিতে আসার কথা বলা হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications