উত্তর প্রদেশে হাজার হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ! নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার বিভিন্ন বিভাগের সরকারি পদ পূরণের জন্য প্রস্তুতি শুরু করেছে। এব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে প্রশাসনিক সংস্কার ও কারা দফতরকে। শুক্রবার মুখ্যমন্ত্রী দফতরের আধিকারিকদের সঙ্গে করা বৈঠকে নিয়োগের জন্য ব্লুপ্রিন্ট তৈরির নির্দেশ দিয়েছেন।

প্রশাসনিক সংস্কার ও কারা বিভাগে বর্তমানে ৩৫০০-এর বেশি পদ শূন্য রয়েছে। এই পদগুলি রয়েছে এ থেকে ডি গ্রুপের মধ্যে। এইসব পদ শীঘ্রই পূরণের জন্য আদেশ জারি করা হতে পারে বলে জানা গিয়েছে।

যোগী আদিত্যনাথ

শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কারা প্রশাসন এবং সংস্কার দফতরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। সেই সময় দফতরের এক আধিকারিক জানান, বর্তমানে দফতরের ৩৫০৪ টি পদ খালি রয়েছে। ওই আধিকারিক আরও জানান, এর মধ্যে এ প্রুপের অনুমোদিত পদ রয়েছে ১৫৬ টি। যার মধ্যে ১০৭ টি শূন্য রয়েছে।

একইভাবে বি গ্রুপে ৭৩৮ টি পদ রয়েছে। যার মধ্যে ৩২৬ টি পদ শূন্য রয়েছে। সি ও ডি গ্রুপে যথাক্রমে ১০৫৪৩ এবং ৬৮২ টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে যথাক্রমে ২৮০৮ এবং ২৬৩ টি পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে ১২১১৯ টি অনুমোদিত পদের মধ্যে কর্মী সংখ্যা ৮৭৬৯। বাকি পদ শূন্য রয়েছে।

একইভাবে জেল ওয়ার্ডারের ৭৮১৫ টি অনুমোদিত পদের মধ্যে ২০৬৮ টি পদ খালি রয়েছে। এই পদ পূরণের জন্য উত্তর প্রদেশ পুলিশ নিয়োগ ও প্রচার বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। মে মাসে এই নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

নিয়োগ

এছাড়াও স্বাস্থ্য দফতরে মেডিক্যাল অফিসারের ১৫৩ টি পদে মধ্যে ৩৬ টি পদ শূন্য রয়েছে। এই পদ পূরণের জন্য নিয়োগ বিভাগ থেকে স্বাস্থ্য বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এর সঙ্গে ফার্মাসিস্টের ১৪৯ টি পদের মধ্যে ৮৯ টি পদ খালি রয়েছে।

আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, বিভিন্ন পদ শূন্য থাকায় কারাগারগুলির কাজ সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও জেল ম্যানুয়াল অনুযায়ী বন্দিদের সুবিধা দিতেও সমস্যা হচ্ছে। এব্যাপারে মুখ্যমন্ত্রী শূন্যপদ পূরণের জন্য নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছেন। সরকারি সূত্রে খবর, শীঘ্রই এইসব পদ পূরণে নির্দেশিকা জারি করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+