Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

sbi recruitment: স্টেট ব্যাঙ্কে পাঁচ হাজারের বেশি পদে চাকরির সুযোগ, নিয়োগ হবে বাংলাতেও

ব্যাঙ্কের চাকরির জন্যে তৈরি হচ্ছেন এমন যুবক-যুবতীদের জন্যে দারুন খবর। ক্লার্ক পদে ব্যাপক নিয়োগ (sbi clerk recruitment) করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়

Bank Jobs 2022 : ব্যাঙ্কের চাকরির জন্যে তৈরি হচ্ছেন এমন যুবক-যুবতীদের জন্যে দারুন খবর। ক্লার্ক পদে ব্যাপক নিয়োগ (sbi clerk recruitment) করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

SBI-তে করণিক ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদের জন্য 5000 টিরও বেশি শূন্যপদ রয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সেই বিষয়ে এই প্রতিবেদনে (sbi clerk recruitment) বিস্তারিত আলোচনা করা হল-

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের ((sbi clerk recruitment) মাধ্যমে তা করতে হবে। আর তা করতে হবে আগামীকাল ৭ সেপ্টেম্বর থেকে। তবে এজন্যে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে https://bank ডট sbi/careers কিংবা https://www.sbi.co.ইন/careers ক্লিক করে আবেদন করতে বলা হয়েছে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ২৭ সেপ্টেম্বর।

ক্লার্ক পদের জন্য মোট 5008 টি শুন্যপদ

ক্লার্ক পদের জন্য মোট 5008 টি শুন্যপদ

SBI দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ক্লার্ক পদের জন্য মোট 5008 টি ((sbi clerk recruitment) শূন্যপদ রয়েছে। আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, বাংলা, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, জয়পুর, কেরালা, লখনউ/দিল্লি, মহারাষ্ট্র/মুম্বাই সহ দেশের একাধিক শাখার জন্যে এই নিয়োগ করা হবে। তবে মহারাষ্ট্রে সবথেকে বেশি স্টেট ব্যাঙ্কের তরফে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে ভালো ভাবে জানতে স্টেট ব্যাঙ্কের তরফে দেওয়া বিজ্ঞপ্তি পড়ে নিন। আর তা পড়তে এই লিঙ্কে https://www.sbi.co.in/documents/77530/25386736/060922-JA+2022-Detailed+Advt.pdf/3a163d20-b15a-2b83-fe54-1e8dba091220?t=1662465793728 - ক্লিক করতে হবে।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

SBI ক্লার্ক নিয়োগ পরীক্ষা 2022 নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষা অনলাইন পদ্ধতিতে পরিচালিত হবে। বিজ্ঞপ্তি থেকে পরীক্ষা সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে।

এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 বিজ্ঞপ্তি - 6 সেপ্টেম্বর 2022

এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 আবেদন শুরু - 7 সেপ্টেম্বর 2022

এসবিআই ক্লার্ক নিয়োগ 2022 আবেদনের শেষ তারিখ - 27 সেপ্টেম্বর 2022

এসবিআই ক্লার্ক নিয়োগ পরীক্ষা 2022- নভেম্বর 2022

SBI ক্লার্ক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড - 29 অক্টোবর 2022

এসবিআই ক্লার্ক নিয়োগের প্রধান পরীক্ষা - ডিসেম্বর 2022/জানুয়ারি 2022

শিক্ষাগত যোগ্যতা -

শিক্ষাগত যোগ্যতা -

এসবিআই ক্লার্ক নিয়োগ 2022- পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যতম স্নাতন পাশ করতেই হবে। তা সেই যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেই হবে। এছাড়াও শেষ বর্ষ বা সেমিস্টারে থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। যদি তারা নির্বাচিত হয় তবে তাদের 30 নভেম্বর 2022 এর মধ্যে তাদের পাস করার প্রমাণ জমা দিতে হবে।

কীভাবে নিয়োগ-

কীভাবে নিয়োগ-

লিখিত পরীক্ষা, মৌখিক এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। এই পদের জন্যে আবেদন করতে হলে সর্বনিম্ন ২০ বছর থেকে আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৮ বছরের বেশি হওয়া চলবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+